সোমবার রাত থেকে ধেয়ে আসছে বৃষ্টি, পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। তাই বসন্তের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস সোমবার এই খবর জানান। তিনি বলেন, সোমবার রাত থেকেই আকাশ মেঘলা হয়ে যাবে রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টি হবে কলকাতাতেও। মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে(South Bengal)। পার্বত্য জেলার পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা(Kolkata), হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মূলত উড়িষ্যা ও বকুল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে সোমবার রাত থেকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার এই বৃষ্টি সম্ভাবনা আরও বাড়বে। ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও হাওড়া জেলাতে। এর পাশাপাশি হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal)পার্বত্য জেলা গুলিতে।

হালকা ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উচু পার্বত্য এলাকায় । বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দিন রাতে তাপমাত্রার পরিবর্তন কম হবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে যদিও বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে বেশ কিছু জেলাতে দীন ও সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ২৫ ফেব্রুয়ারি বুধবার থেকে বঙ্গে ফের শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখা যাবে।

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা