চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলের আগেই বঙ্গে তাপপ্রবাহ বাড়তে চলেছে ,তুষারপাত পার্বত্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং সহ কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তর-পশ্চিমের হালকা হওয়া। শুষ্ক আবহাওয়া আগামী ৭ দিন।আগামী তিনদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।মার্চের শুরু থেকেই পারদ চড়বে।

সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গে(North Bengal) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি তুষারপাত পার্বত্য এলাকায়। আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। পরবর্তী দু-তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ দোলের আগেই বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে চলেছে। গত কয়েকদিন ধরে রাতে এবং সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও এবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। মনোরম আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। ধীরে ধীরে গরম বাড়বে। দোলের পর থেকে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। আবহাওয়াবিদদের মতে চলতি বছরে বঙ্গে তাপমাত্রা ব্যাপকভাবে উর্ধ্বমুখী হবে।

৫০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যেতে পারে কলকাতা(Kolkata) এবং বঙ্গের একাধিক জেলায়। ঊর্ধ্বমুখী তাপমাত্রার দরুন নাজেহাল হতে হবে গরমে বঙ্গবাসীকে। এপ্রিল এবং মে মাসে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলবে তার মধ্যে গরম বাড়তে পারে। তাপপ্রবাহ শুরু হলে সানস্ট্রোক বা অন্য ধরনের অসুখ দেখা দিতে পারে। গত বছরও তীব্র গরমের দরুন গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছিল সরকারি স্কুলগুলিতে। গরমে নাজেহাল হয়েছিল বঙ্গবাসী। বর্ষা বেশি হওয়ায় আবার প্রায় গোটা দেশেই নাজেহাল হতে হয়েছিল মানুষজনকে। দেখা দিয়েছিল অতিবৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়। চলতি বছরে একাধিকবার ভূমিকম্পের ও আশঙ্কা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ