এই মুহূর্তে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে বৈশাখ মাস শুরু হওয়ার আগেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। চৈত্র মাসের সাথে আর কয়েক দিন বাকি। কিন্তু তার আগেই রাজ্যের একাধিক জেলায় ৫ থেকে ৭ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতায়(Kolkata) তাপমাত্রা বেড়ে হতে পারে ৩৭ ডিগ্রী। পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে।১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছিল। তার ফলেই ঝড় – বৃষ্টি হচ্ছিল। আপাতত সেই সম্ভাবনা আর নেই।

কোথাও কোথাও স্থানীয়ভাবে ছিঁটে ফোঁটা বৃষ্টি হতে পারে। আগামী ৫দিনে ৭ ডিগ্রি তাপমাত্রা বেড়ে দক্ষিণবঙ্গে(South Bengal) একই রকম তাপমাত্রা থাকবে ।উত্তরের তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। শনিবার দক্ষিণবঙ্গে সর্বত্র শুষ্ক আবহাওয়া ছিল ।রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলোতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। গরমে এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। নববর্ষের দিন বঙ্গে তাপপ্রবাহ জারি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন ,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের চড়া তাপ থাকবে। তবে উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং ,কালিংপং, জলপাইগুড়িতে রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া বইতে পারে, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে দুর্যোগ ছিল ।তা আপাতত বন্ধ হয়েছে। আগামী কয়েক দিনে তেমন ঝড়-বৃষ্টি হবে না ।সমুদ্রে আপাতত আর কোন সতর্কতা নেই। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, পরামর্শ আবহাওয়াবিদদের।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

বালির ভোট রাজনীতিতে এবার ‘আবাসন’ বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ