নাবালিকাকে অপহরণ  করে গুজরাতে নিয়ে গিয়েও হল না শেষরক্ষা, গ্রেফতার বাংলার যুবক

গুজরাতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শুভেন্দু বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে নাবালিকার সঙ্গে আলাপ হয় যুবকের। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির সেই ছাত্রীকে ফুসলিয়ে গুজরাতে নিয়ে যায় অভিযুক্ত। আর ভিনরাজ্যে গিয়েও শেষরক্ষা হল না। অবশেষে যুবককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শুভেন্দু বেরা। অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর সোশাল মিডিয়ায় আলাপ হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে গুজরাতে নিয়ে চলে যায় অভিযুক্ত। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অবশেষে গুজরাতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শুভেন্দু বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অপহৃত নাবালিকা গড়িয়ার বাসিন্দা। কিশোরী নিখোঁজ হয়ে যাওয়ার পর তার পরিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। অবশেষে তদন্তে নেমে যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ। গুজরাতের ভক্তিনগর এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে পাকড়াও করে তদন্তকারীরা। অপহৃত নাবালিকাকেও উদ্ধার করেছে পুলিশ। তাকে হোমে পাঠানোর পাশাপাশি শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ধৃতের বিরুদ্ধে অপহরণ, পকসো ও বাল্য বিবাহ আইনে মামলা রুজু করা হয়েছে৷

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন