বিজেপি শাসিত রাজ্যে ফের বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠেছে আগেই। এমনকি বাংলা বলার অপরাধে মারধরও করা হয়েছে। সেই ঘটনা ঘটল ফের একবার। ওডিশায় কাজের সন্ধানে গিয়ে বাংলাদেশি সন্দেহে গণপিটুনি দেওয়া হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে। বাংলার কর্মীর হাত ভেঙে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওডিশার সম্বলপুরে। গণপিটুনির শিকার যুবকের নাম ইজাজ আলি, বয়স ২৭ বছর। গুরুতর জখম হয়েছেন তিনি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগরের বাসিন্দা ইজাজ আলি কাজের সন্ধানে গিয়েছিলেন ওডিশায়। পরিবার  সূত্রে খবর কাজের খোঁজে  প্রায় দু’মাস আগে  সম্বলপুরে গিয়েছিলেন ইজাজ। সেখানে তিনি থাকতেন  বাংলা ভাষাভাষী শ্রমিকদের সঙ্গে। নির্মাণের কাজে যুক্ত ছিলেন। তিনি অভিযোগ করেছেন, গত ২৪ ডিসেম্বর রাতে কয়েক জন দুষ্কৃতী আচমকাই তাঁর ঘরে প্রবেশ করে বাংলাদেশি সন্দেহে তাঁদের বেধড়ক মারধর  করে। লাঠি ও রড দিয়ে মারা হয় তাঁদের। মারের চোটে   ইজাজের একটি হাত ভেঙে যায়। তাঁর সঙ্গে থাকা আরও কয়েক জন পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ উঠেছে। তার পর  ২৬ ডিসেম্বর গুরুতর জখম অবস্থায় ইজাজ বাড়ি ফেরে।

আরও পড়ুন: আমেরিকায় উদ্ধার ভারতীয় মহিলার দেহ, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ

আহত যুবকের মা ফিরদৌসি বিবি ঘটনা নিয়ে বলেছেন, নিয়মিত ওষুধ কিনতে তাঁদের অনেক টাকা খরচ হচ্ছে। এই নিয়েই রয়েছেন চিন্তায় কারণ বাড়িতে একমাত্র রোজগেরে ছেলে এভাবে পড়ে থাকায় সমস্যা হচ্ছে অনেক। বাড়িতে বৌমা ও ছোট নাতি-নাতনি রয়েছে। সব দিক কী ভাবে সামলাবেন বুঝতে পারছেন না বলেও জানান। আর্থিক সমস্যার কথা পুরপ্রধান ও কাউন্সিলারকে জানালেও কেউ কেউ খোঁজ নেননি বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনা নিয়ে ধুলিয়ানের পুরপ্রধান মহম্মদ ইনজামুল ইসলাম বলেন, ‘ওই ওয়ার্ডের কাউন্সিলার চিকিৎসার কারণে বাইরে ছিলেন। ফলে যাওয়া হয়নি। তিনি এসেছেন। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ওই নির্মাণ শ্রমিকের বাড়িতে যাব।’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস