বিনা লড়াইয়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সমবায় সমিতি দখল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের জুখিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠনের পথে তৃণমূল কংগ্রেস(TMC)। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৯টি। শুক্রবার তৃণমূলের ৯ জন এবং সিপিএমের ৩জন মনোনয়নপত্র তুলেছিলেন। মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল দুপুর তিনটে পর্যন্ত। কিন্তু তৃণমূলের ৯জন প্রার্থী শুধুমাত্র মনোনয়নপত্র জমা দেন। সিপিএমের তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসেননি। এর পাশাপাশি বিজেপিও সেখানে কোন প্রার্থী দেয়নি।

ফলে বিরোধী দলের প্রার্থী না থাকায় একক সংখ্যাগরিষ্ঠতার ওই সমবায়ে বোর্ড গঠনের পথে তৃণমূল কংগ্রেস। ভগবানপুর ২ ব্লকের তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না(Ambikesh Manna) দাবি করেছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। আগামী দিন বিজেপি বলে কিছু থাকবে না। স্থানীয় সিপিএম নেতা তুষার পাল জানিয়েছেন ,তাদের তিনজন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র তুললেও সমবায়ের উন্নয়নের কথা ভেবে তা জমা করেনি। কারণ তারা চায় সমবায়ের উন্নয়ন হোক গ্রাহকরা সুন্দর পরিষেবা পাক।

এই সমবায় মেয়াদ শেষ হয়েছে প্রায় দু বছর আগে। এর আগেও এই সমবায় তৃণমূলের দখলে ছিল। এই সমবায় জুখিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে। ওই গ্রাম পঞ্চায়েত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের শাসক দল তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ১৮ই এপ্রিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর(Bhagabanpur) ২ ব্লকের ঝুকিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ভোট গঠন করতে চলেছে ঘাসফুল শিবির।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২