আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙড়ে আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় ও মানিকচক: ভাঙড়ে আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ।ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের উত্তর কাশিপুর থানার(Uttar Cossipur P.S.) চক মরিচা এলাকায়। ঘটনার সূত্রে জানা যায় ওই এলাকায় আজ আবাস যোজনার ঘরের সার্ভে করছিল সরকারি আধিকারিকরা আর সেই আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় ঘটনায় এক আই এস এফ(ISF) কর্মী আহত হয় এবং তৃণমূলের(TMC) বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ তৃণমূলের।

আইএসএফ – এর অভিযোগ তৃণমূল নেতাও কর্মীদের নামে আবাস যোজনার ঘরের নামের লিস্ট এবং যাদের পাকা বাড়ি আছে তাদের নামে ঘর এসেছে। আর গরিব মানুষের নামে কোন ঘরের নামের লিস্ট আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয় এক আইএসএফ কর্মী নাম আবেদুল মোল্লা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফের। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ আইএসএফের লোকজন প্রথমে এসে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করে এবং এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় বলে অভিযোগ।

তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ। এদিকে, মালদা জেলার মানিকচকের(Manickchak) নুরপুর পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে ইন্দিরা আবাস যোজনার বাড়ি যাচাই গিয়ে টাকা চাওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পাকা বাড়ির কাঁচা দেখিয়ে দশ হাজার টাকা করে চাওয়ার অভিযোগ। গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করে এবং আটক করে তুলে দেয় পুলিশের হাতে।ধৃতের নাম শেখ মাতিন মধুপুর গ্রামের বাসিন্দা। মানিকচক ব্লকের কৃষি দপ্তরের এক আধিকারিকের নির্দেশে বাড়ি যাচাইয়ে গেছিলেন বলে জানিয়েছেন ধৃত শেখ মতিন।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ