তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: তারাতলায় গুদামের ছাদ ভেঙে মৃত্যু। শোকস্তব্ধ ভাটপাড়ার পূর্বাশা।একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার।সংসারে ৫-৬ জন সদস্য , ফলে জুট মিলে আগে কাজ করলেও টানাটানির সংসারে যা কাজ পেতেন তাই করতেন বলে জানিয়েছে প্রতিবেশী অমিত সাউ।তারাতলায় কারখানার ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্বাশা(Purbasha) এলাকার বাসিন্দা কৃষ্ণ চৌধুরীর(Krishna Chowdhury)। এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে। খবর শোনার পরই প্রতিবেশী ও পরিজনেরা ভিড় জমান মৃতের বাড়িতে।

জানা গিয়েছে, মৃত কৃষ্ণ চৌধুরী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই চলত সংসার। আচমকা এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবার। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা।এই মর্মান্তিক ঘটনায় ভাটপাড়ার(Bhatpara) পূর্বাশা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত দাঁড়ানো উচিত। একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে কৃষ্ণা চৌধুরীর পরিবার এখন গভীর সংকটের মুখে। মাথার ওপর ভেঙে পড়েছে আকাশ।এদিকে,তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা একাধিক শ্রমিকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক গুদামের ভিতরে কাজ করছিলেন। আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ শ্রমিকদের উপর এসে পড়ায় কয়েকজন আটকে পড়েন বলে খবর।ঘটনার পরই এলাকায়  উদ্ধারকাজ শুরু হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ