ভোলার গাড়িতে ধাক্কা মারা ঘাতক ট্রাকের খালাসি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। ঘাতক ট্রাকের চালক গোলাম হোসেন মোল্লা গ্রেফতার।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার(Nazzat P.S.) বোয়ালমারী যাক ও চারচাকা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজনের। শেখ শাহজাহানের সিবিআইয়ের সাক্ষী ভোলা ঘোষ প্রাণে বেঁচে গেলেও তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালক শাহানুর মোল্লা মারা যান ।ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লা সহ ৭ জন এখনো পলাতক । কিন্তু সেই ট্রাকের খালাসি গোলাম হোসেন মোল্লা (Golam Hossian Molla)গ্রেফতার হয়েছে। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

তাকে হেফাজতে নিয়ে এই দুর্ঘটনার তদন্ত অনেকটা কিনারা করতে পারবে বলে মনে করছে বসিরহাট জেলা পুলিশ। ঘটনার দিন ওই খালাসি ট্রাকে ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার গোলামকে হাসনাবাদ থানার খরমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ট্রাকের সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে পুলিশ গোলামের কথা জানতে পারে। তারপর তার মোবাইলে নজরদারি শুরু হয়। লোকেশন ট্র্যাক করা শুরু হয় তার মোবাইলের। এরপর তাকে গ্রেফতার করা হয়। যদিও ধৃত ট্রাকখালাসির মা সাহিলা বিবি বলেন, যেদিন দুর্ঘটনার কবলে পরে ট্র্যাকটি,সেদিন গাড়িতে ডিউটিতে ছিল না গোলাম। এমনকি সে বাড়িতে বা এলাকাতেও ছিল না।

এদিকে,সন্দেশখালিতে সিবিআই তৎপরতার মাঝেই শাহজাহানের সাক্ষী ভোলা ঘোষের নিরাপত্তা দিল জেলা পুলিশ।দুর্ঘটনার পর থেকেই ভোলা ঘোষ বার বার দাবি তুলে এসেছে তাকে খুন করার চেষ্টা হয়েছিল, খুন করার পরিকল্পনা করেছে শেখ শাহজাহান, তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে, এরপর তার বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসনের পক্ষ থেকে।
গত বুধবার শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা মারে একটি ১৬ চাকা ট্রাক । যার কারনে ভোলা ঘোষের ছোট ছেলে এবং ভোলা ঘোষের গাড়ির চালকের মৃত্যু হয় । ভোলা ঘোষ ও তার আরেক ছেলে গুরুতর আহত হয়।

ঘটনার পরেই ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের ছেলে বারবার অভিযোগ তুলেছিল যে তাদেরকে খুন করার চেষ্টা হয়েছে পরিকল্পিতভাবে। তার কারণ ভোলা ঘোষ শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী। আর সেই কারণেই বসিরহাটের মহকুমা আদালতে আসার পথে ষোল চাকা ট্রাক দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে খুন করার চেষ্টা হয়।আর এই নিয়ে যখন টানাপোড়েন চলছে যে খুন করার চেষ্টা না দুর্ঘটনা। তারই মধ্যে ৩জনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে ন্যজাট থানার পুলিশ ।আর রবিবার দেখা গেল তার বাড়িতে পুলিশি নিরাপত্তা ।যদিও ভোলা ঘোষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কারণ-ঘাতক ড্রাইভার সহ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা সকলেই এখনো অধরা । তাই পুলিশি নিরাপত্তা দিলেও তার নিজের মন থেকে এখনো আতঙ্ক কাটছে না ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও