যুবভারতী কাণ্ডে শতদ্রুর রিষড়ার বাড়িতে হানা বিধাননগর পুলিশের

এবার তদন্তে নেমে শতদ্রু দত্তের হুগলির বাড়িতে হানা দিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজার হাজার মূল্যের টিকিট কেটেও ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে না পেয়ে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভক্তরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক পলক দেখার জন্যে উদগ্রীব হয়েছিলেন ভক্তরা। কিন্তু নেতা-মন্ত্রী সেলিব্রিটিদের দাপটে ভক্তদের মেসিকে দেখার প্রত্যাশা পূরণ হয়নি। কয়েক ঘন্টা থাকার বদলে মাত্র ২০ মিনিট থেকেই কলকাতা ছাড়েন ফুটবল কিংবদন্তি। দাবি, মাঠে মেসিকে ঘিরে অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে তাঁকে দেখতে পায়নি ভক্তরা। এরপরেই সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর করেন ভক্ত সমর্থকরা। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায়। এই ঘটনার জেরে প্রথমে দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল আয়োজন শতদ্রু দত্তকে। তাঁর উদ্যোগে ভারত সফরে এসেছিলেন মেসি। অভিযোগ, এই আয়োজনের মূল ব্যবস্থাপক হয়ে তিনি ব্যার্থ। তাঁকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের পুলিশি হেফাজত দেয় বিধাননগর দায়রা আদালত। এবার তদন্তে নেমে শতদ্রু দত্তের হুগলির বাড়িতে হানা দিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

শুক্রবার সকালে রিষড়ায় শতদ্রুর বিলাসবহুল তিনতলা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের করা হয়। অন্য দিকে, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত আরও তিন জনকে শুক্রবার আদালতে হাজির করানো হবে। ধৃতদের নাম ঋজু দাস, সৌম্যদীপ দাস এবং তন্ময় দে। জানা গিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথমে রিষড়া থানায় যায় বিধাননগর পুলিশের দলটি। এরপর মহিলা পুলিশকর্মী-সহ পাঁচ পুলিশ আধিকারিকের দলটি রিষড়া থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর রিষড়ার বাঙুর পার্কের কাছে বিলাসবহুল বাড়িতে পৌঁছন। ঝাঁ চকচকে তাঁর বাড়িতে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ রয়েছে। তবে তাঁর বাড়িতে শুধুমাত্র পরিচারিকাকে আর কাউকে দেখতে পায়নি পুলিশ। তদন্তকারীরা তাঁর সঙ্গে কথা বলেন। বাড়ির প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে কিছু বাজেয়াপ্ত করেনি পুলিশ। 

তদন্ত চলাকালীন পুলিশ কিছুই বলতে রাজি হননি। তবে তদন্তকারীদের একাংশের অনুমান, মেসির অনুষ্ঠানে ‘কালো টাকা’ ব্যবহার হয়ে থাকতে পারে। যুবভারতীকাণ্ডে এখনও পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় দু’টি FIR দায়ের হয়েছে। স্টেডিয়ামে বিশৃঙ্খলার পাশাপাশি আয়োজক সংস্থার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্ভবত এই কালো টাকার সন্ধানে তদন্তে নামতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কত টিকিট ও পাস বিক্রি হয়েছে, মেসির সঙ্গে ছবি তোলার জন্য লক্ষ লক্ষ টাকার হিসাব কিছুই রাখা হয়নি বলে অভিযোগ। শীঘ্রই গোটা ঘটনার তদন্তে নামতে পারে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে জানা গিয়েছে। শতদ্রু মূলত ‘স্পোর্টস প্রোমোটার’ বা ক্রীড়া সংগঠক হিসাবেই পরিচিত। অতীতে তাঁর হাত ধরেই পেলে, মারাদোনা, এমিলিয়ানো মার্তিনেস কলকাতায় এসেছেন। কিন্তু মেসিকে এনে বড় বিপর্যয়ে পড়লেন তিনি।

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২