ডাল মে কুছ কালা হ্যায়! বিহারের ইভিএম পৌঁছাল দক্ষিণ ২৪ পরগণায়, জোর শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বিধানসভা ভোট। তার আগে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের বিষয় গুছিয়ে নিচ্ছে, তেমনি নির্বাচন কমিশনও তাদের নিজেদের কর্মকাণ্ড গুছিয়ে রাখছে।  ভোট নেওয়ার জন্য ইভিএম প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। আর দক্ষিণ ২৪ পরগনায় ভোটের জন্য বিহারে ব্যবহৃত ইভিএম মেশিন এবার নিয়ে আসা হয়েছে। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

গত সপ্তাহেই বিহার থেকে প্রচুর ইভিএম এসেছে জেলায়। সেসব এবার পরীক্ষা করে দেখা হবে। যেগুলি ঠিক থাকবে, সেগুলি ব্যবহার করা হবে ভোটের দিন। এসআইআরের কাজ শেষ হলেই বিহার থেকে আসা ভোটযন্ত্র পরীক্ষা করে দেখবেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, এই জেলায় প্রায় সাড়ে ন’হাজার বুথে ভোটগ্রহণ হতে পারে। বিহার থেকে যে সংখ্যক ইভিএম এসেছে, তা পর্যাপ্ত কি না, সেই হিসেব এখনও হয়নি। যদিও সব বুথে ইভিএম না দেওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে অন্য রাজ্য থেকেও ইভিএম আনা হতে পারে বলেই ধারণা। 

তবে সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটে বিহারে ব্যবহৃত ইভিএম প্রস্তুত করে রাখা হচ্ছে। যদিও এই পরীক্ষার কাজ জানুয়ারি মাসে করা হয়েছে। তবে শুধু যে দক্ষিণ ২৪ পরগনা নয়, আরও কয়েকটি জেলায়ও পড়শি রাজ্য থেকে কিছু ইভিএম এসেছে বলে খবর। যেমন, পূর্ব বর্ধমানে প্রায় ৮০০ ভোট যন্ত্র পাঠানো হয়েছে। রাজ্যে এবারে এক লহমায় বুথের সংখ্যা অনেকটাই বাড়ছে। ৮১ হাজারের বেশি বুথ থাকছে। পাশাপাশি ২৫ শতাংশের মতো বাড়তি ইভিএম রাখা হবে। সবমিলিয়ে লক্ষাধিক ইভিএম যন্ত্র জোগাড় করা কমিশনের কাছে অগ্নিপরীক্ষা। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা