পুলিশ অফিসার খুনের মামলায় জামিন পেতেই পাহাড়, ডুয়ার্স নিয়ে হুংকার দিলেন বিমল গুরুং

Share:

নিজস্ব প্রতিনিধি ,দার্জিলিং: পুলিশ অফিসার খুনের মামলায় জামিন পেতেই পাহাড়, ডুয়ার্স নিয়ে হুংকার দিলেন বিমল গুরুং(Bimal Gurung)।বলিদান দিবস উপলক্ষে শিবচুতে এসে পাহাড়  ও  ডুয়ার্সের কিছু অংশ নিয়ে বোরো ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ধাঁচের স্বশাসিত সায়ত্তশাসনের দাবি জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিম বিমল গুরুং। ফের পৃথক স্বশাসনের পক্ষে সওয়াল করলেন বিমল গুরুং।এর পাশাপাশিতাদের জন্মসিদ্ধ দাবি “গোর্খাল্যান্ড ” থেকে সম্পুর্ন সরে আসছেন না আবার স্পষ্ট করে সেকথাও জানান প্রকাশ্যে তিনি। 

উল্লেখ্য, সম্প্রতি দার্জিলিঙে এক পুলিস অফিসার খুনের মামলায় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে জামিন পেয়েছেন বিমল গুরুং।শনিবার ছিল গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম কর্মসূচি বলিদান দিবস পালন উপলক্ষে বিমল গুরুং ডুয়ার্সের(Dooars) শিবচুতে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ৮ ফেব্রুয়ারি গোর্খাল্যান্ড দাবি নিয়ে আন্দোলনের সময়   পুলিশের গুলিতে  বিকি লামা, নেতা খাওয়াস,ও বিমলা রাই নামের তিন জনের মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বছর গোর্খা জনমুক্তি মোর্চার তরফে শিপচুতে পালিত হয়ে আসছে বলিদান দিবস ।তৈরি হয়েছে শহীদ স্মারক।  এদিনও তার পরিবর্তন হয় নি।

এদিন শ্রী গুরুং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তারপর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে জানান, দার্জিলিং, কালিম্পং জেলা ও ডুয়ার্সের বিভিন্ন উন্নয়নের প্রয়োজনে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনস্টেশন ধাঁচের স্বশাসিত সায়ত্তশাসনের বিশেষ দরকার বলে তারা মনে করছেন। তিনি জানান ইতিমধ্যে তারা সরকার পক্ষের কাছে এ বিষয়ে  দাবী জানিয়েছেন। বিমল আরো বলেন,তবে আমাদের জন্মসিদ্ধ দাবি গোর্খাল্যান্ড সেটা থেকে সরে আসছি না। এদিন এই উপলক্ষে সভায় লোক সমাগম ভালোই ছিল। ফের পাহাড়ে স্বশাসিত শাসনের দাবিতে সওয়াল করে গোর্খা ল্যান্ড ইস্যুকে জাগিয়ে তুললেন বিমল গুরুং। শান্ত পাহাড় আবার কি আন্দোলনে অশান্ত হয়ে উঠবে এই মন্তব্যের পর সেই প্রশ্নই ঘুরছে পাহাড় থেকে তরাই সর্বত্র।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!