শরীর ভাঙছে, তবুও অনশনে অনড় গুরুং

অনশনের জেরে এখন শরীর ভাঙতে বসেছে মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের। তবে জিটিএ নির্বাচন হচ্ছেই ২৬ জুন। নির্বাচনে অনড় রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেবেছিলেন তিনি অনশনের হুমকি দিলেই রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমেন্সট্রেশন(GTA) বা জিটিএ’র নির্বাচন স্থগিত করে দেবে। কিন্তু তা যে হবে না সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার জেরে দ্বিতীয় ধাপে বসেছিল রিলে অনশন, যাতে রাজ্য সরকার সতর্ক হয়। কিন্তু তার মধ্যেও জিটিএ’র নির্বাচনের তারিখ সংবাদমাধ্যম দেখাতে শুরু করে। শেষে তিনি নিজেই শুরু করলেন আমরণ অনশন(Hunger Strike)। কিন্তু তা দেখেও জিটিএ’র নির্বাচনে অনড় রয়েছে রাজ্য সরকার(State Government) ও রাজ্য নির্বাচন কমিশন। আর তিনি মানে গোর্খা জনমুক্তি মোর্চা(GJMM) সুপ্রিমো বিমল গুরুং(Bimal Gurung) এখন পড়ে গিয়েছেন দোটানায়। এক তো তাঁর অনশনে না তাঁর না মোর্চার কোনও রাজনৈতিক ফায়দা হচ্ছে, না ফিরছে কোনও জনসমর্থন। বরঞ্চ অনশনের জেরে এখন শরীর ভাঙতে বসেছে মোর্চা সুপ্রিমোর।

জানা গিয়েছে, টানা অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে গুরুংয়ের। একাধিক সমস্যা দেখা যাচ্ছে তাঁর শরীরে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। যদিও অনশনের সিদ্ধান্তেই অনড় রয়েছেন মোর্চা প্রধান। অনশনের পঞ্চম দিনে শারীরিকভাবে আরও খানিকটা ভেঙে পড়েছেন তিনি। আগে হাঁটাতলা করতে পারলেও এখন আর সেই ক্ষমতাও নেই শরীরে। সারাক্ষণই শুয়ে রয়েছেন তিনি। আর তাঁর ঘিরে রয়েছেন গুটিকয় অনুগামী। তবে গত কয়েকদিনে গুরুংয়ের সঙ্গে পাহাড়ের অনেক রাজনীতিবিদই দেখা করতে আসছেন। রবিবার যেমন এলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়াড়েড় বীজেপী সাংসদ জন বার্লা। গুরুংয়ের অনশন মঞ্চে গিয়েছিলেন বিধায়ক নিরজ জিম্বাও। গুরুংকে অনশন তুলে নেওয়ার জন্য তাঁরা প্রত্যেকেই অনুরোধ করেন। কিন্তু, অনশন তুলবেন না বলে তাঁদের সাফ জানিয়ে দেন গুরুং।

গুরুংয়ের শারীরিক পরীক্ষার পর এদিন চিকিৎসক জানিয়েছেন, ‘বিমলের শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ। রক্তচাপ ওঠানামা করছে। প্রস্রাবে রক্ত আসছে। হাসপাতালে ভর্তি করানো উচিত। সোডিয়াম ও পটাশিয়ামও অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে।’ তবে শরীর খারাপ হলেও অনশন তুলবেন না বলে সাফ জানিয়েছেন দিয়েছেন গুরুং। শনিবার গুরুংয়ের অনশন মঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। বুলুও গুরুংকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু, অনশন তুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গুরুং। তার আগে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডও গিয়েছিলেন গুরুংয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু কারোর কথাতেই কান দিচ্ছেন না গুরুং। আর তাতেই বিপদ বাড়ছে তাঁর শারীরিক অবস্থার।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি