কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিংয়ের সৎপালের, ছিলেন বিপিনের দেহরক্ষী

তামিলনাড়ুর ওয়েলিংটনে সেনা ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ছেলের সঙ্গে কথা বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর ওয়েলিংটনে সেনা ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ছেলের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু বিকেলে সেই ছেলের কাছেই ফের ফোন গেলেও ওপার থেকে ভেসে এল দুঃসংবাদ। তামিলনাড়ুর কুন্নূরের কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন আরও ১৩ জন সেনা আধিকারিক। যার মধ্যে একজন হলেন, দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা সৎপাল রাই। বিপিন রাওয়াতের দেহরক্ষী ছিলেন তিনি। তাঁর স্ত্রী মন্দিরা রাই ও ছেলে বিক্কল রাই। ছেলেও রয়েছে ভারতীয় সেনাতে। দিল্লিতে কর্মরত।

ছেলেকে ওয়েলিংটন যাওয়ার কথা জানিয়েছিলেন বাবা সৎপাল রাই। তারপরেই কপ্টার উড়ে যাওয়ার মাঝেই তামিলনাড়ুরের নীলগিরি পাহাড়ের মধ্যে কুন্নুর জেলাতে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ বাকি ১৩ জনের। সেই তালিকাতে রয়েছেন সেনানায়ক তথা বিপিন রাওয়াতের দেহরক্ষী সৎপাল রাইয়ের। বাবার মৃত্যুর খবর দিল্লিতে ছেলেকে পাঠানো হয়। সেখান থেকেই দার্জিলিং-এর তারকাতে দুঃসংবাদ পৌঁছায়। বুধবার রাতে দার্জিলিংয়ের এসপি সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশের তরফে সৎপালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। সেইমতো বৃহস্পতিবার অর্থাৎ আজ সৎপালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সৎপালের স্ত্রী ও পরিবারের সদস্যরা চাইছেন, শেষবারের মত তাঁর মরদেহ দেখতে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে বিপিন রাওয়াতের সঙ্গেই বাকি সেনার আধিকারিকদের পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পব্ব হবে দিল্লির সেনা ছাউনিতে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা