অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: বীরভূমের ইলামবাজারে ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার অজয় নদে স্নান করতে নেমে ২৩ বছর বয়সী যুবক উত্তম ঘোষ(Uttam Ghosh) নিখোঁজ হন। দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার তাঁর দেহ নদীর নেলেগড় ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।স্থানীয়রা জানাচ্ছেন, উত্তম আচমকাই নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও নদীর তলায় লুকানো গভীর খাদ এবং অনিয়ন্ত্রিত গভীরতার কারণে উদ্ধার সম্ভব হয়নি।বিরোধী পক্ষের অভিযোগ, এই মৃত্যুর পেছনে নিছক দুর্ঘটনা নয়, বরং বালি মাফিয়াদের দীর্ঘদিনের অবৈধ কার্যক্রম ও প্রশাসনের উদাসীনতাই মূল কারণ। তারা বলছেন, “ইলামবাজারে(Ilambazar) ওই এলাকায় অজয় নদে(Ajay River) বছর খানেক আগে বালি মাফিয়ারা নির্বিঘ্নে মেশিন বসিয়ে বালি তুলেছিল।

নদীর স্বাভাবিক গতিপথ চরমভাবে বদলে গিয়েছিল। নদীর তলায় তৈরি হওয়া গভীর খাদ আজও মানুষের প্রাণহানির জন্য প্রস্তুত। এই গর্তগুলি এখন মৃত্যু কূপে পরিণত হয়েছে।”স্থানীয়দের মতে, নদীর উপরের অংশ যতটা শান্ত মনে হয়, ভিতরে ততটাই বিপজ্জনক। কয়েক কদম হাঁটলেই হঠাৎ তলিয়ে যাওয়ার আশঙ্কা। তবু নদীতে কোনও সতর্কতা বোর্ড বা বিপজ্জনক এলাকা চিহ্নিত করা নেই। তারা অভিযোগ করেছেন, প্রশাসন দীর্ঘদিন এই বিপদ জানলেও কার্যকর পদক্ষেপ নেয়নি।বিরোধীরা আরও কড়া ভাষায় দাবি করেছেন, “উত্তম ঘোষের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এটি হলো বালি মাফিয়াদের লুটপাট ও প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতার নির্মম ফল। প্রশ্ন হচ্ছে, আর কতজনের প্রাণ খরচ হবে, আগে কি প্রশাসন নড়বে? কত বছর লাগবে নদীর ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের জন্য? বালি মাফিয়ারা যখন বেপরোয়া রাজত্ব করত, প্রশাসন তখনও চুপ। আজও আমাদের সেই চুপচাপ ও উদাসীনতার দাম দিতে হয়।”

স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, নদী পুনঃসংশোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা চিহ্ন স্থাপন এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ছাড়া অজয় নদে আর প্রাণহানি রোধ করা যাবে না। “প্রতি বছর পুণ্যস্নান ও পর্যটকদের জন্য নদী আকর্ষণীয় হলেও বিপদের কোন চিহ্ন নেই। এটি একটি প্রাক্তন বালি মাফিয়াদের তৈরি মৃত্যুকূপ,”—বলছেন স্থানীয়রা।উত্তম ঘোষের মৃত্যু ফের ইলামবাজারে শোক ও ক্ষোভের ঢেউ তুলেছে। নদীর বুকে লুকানো এই গভীর খাদের বিষয়ে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, আগামী দিনে আরও অনেক প্রাণের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের মুখে মুখে ছড়িয়েছে।

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের