মল্লারপুরে যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মল্লারপুর: আবারো গণধর্ষণের শিকার এক আদিবাসী নাবালিকা।তবে রামপুরহাটের পর এবার ঘটনাস্থল সেই বীরভূমেই। যাত্রাপালা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয় আদিবাসী এক নাবালিকা। বীরভূমের মল্লারপুরে (Malalrpur) ধর্ষণের শিকার হলেন আরও এক আদিবাসী নাবালিকা। মল্লারপুর থানার শিবপুর ঘাঘা জঙ্গলে ওই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। জানা যায় মেয়েটির বাড়ি রামপুরহাট থানা(Rampurhat P.S.) এলাকায়। সূত্রের খবর গতকাল রাত্রে পাশের গ্রাম বাগানপাড়ায় এক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল এবং বসেছিল মেলা। সেখানেই ওই মেয়েটি যাত্রাপালা ও মেলা দেখতে যায়। সেখানেই বেশ কিছুজন যুবক ওই আদিবাসী নাবালিকাকে ফলো করে তার পিছু নেয়।

অভিযোগ উঠছে সোমবার রাতে বেশ কিছু জন যুবক একত্রিত ভাবে ওই মেয়েটিকে শিবপুরের পাশে ঘাঘা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তারা একত্রিতভাবে ওই মেয়েটির উপর শারীরিক ও যৌন নির্যাতন করে। এমনকি নাবালিকাটিকে গণধর্ষণ করারও অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ব্যাক্তিদের রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Court)পেশ করা হয়।

ঘটনা জানাজানি হতেই মল্লারপুর থানায় এসে উপস্থিত হন বীরভূম সংগঠনিক বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আদিবাসী নাবালিকা পরিবারের সাথে দেখা করেন বিজেপি প্রতিনিধিরা এবং সঠিক তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা জানান, সঠিক তদন্তের অগ্রগতি না হলে আগামী দিনে মল্লারপুর থানা ও রামপুরহাট থানার দরজা বন্ধ করে দেওয়া হবে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির