দলের কেউ নন ,অথচ বিলাসবহুল গাড়িতে বোর্ড লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম ও নদিয়া: তৃণমূল দলের সঙ্গে যুক্ত না থেকেও দামি বিলাসবহুল গাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ‘ভাইস প্রেসিডেন্ট’ বোর্ড(TMCP Vice President Board) লাগিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ। গাড়ির মালিক রনজয় ভট্টাচার্যকে চেনেন না তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম সহ-সভাপতি প্রীতম দাস।বীরভূমের বোলপুরে দামি বিলাসবহুল গাড়িতে বড় বড় করে লেখা ইংরেজিতে তৃণমূল ছাত্র পরিষদ , ভাইস প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক। যে গাড়িতে এই ধরনের বোর্ড লাগানো রয়েছে সেই গাড়ির মালিকের নাম রনজয় ভট্টাচার্য। তৃণমূলের বীরভূম জেলার ভাইস প্রেসিডেন্ট প্রীতম দাস তিনি অভিযোগ করছেন, এই রনজয় ভট্টাচার্যকে তিনি চেনেন না।

তৃণমূলের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। ঠিক একই দাবি ফোন মারফত গাড়ির মালিক রনজয় ভট্টাচার্যের(Ranajay Bhatatcharya)। তিনি জানিয়েছেন, রাজনীতি থেকে তিনি একটু দূরেই থাকেন। তৃণমূলের সঙ্গে কোন যোগাযোগ নেই তার। গাড়িতে কি করে এই বোর্ডটি এলো সেটি তিনি স্পষ্ট করেননি। রনজয়বাবু আরো দাবি করেছেন, বিষয়টি সামান্য ব্যাপার। তিনিও থানায় অভিযোগ করবেন। বিজেপির অবশ্য দাবি, “রনজয় ভট্টাচার্যের ওই গাড়িতে একাধিকবার চাপতে দেখেছে এক ছাত্র নেতাকে। হয়তো তাঁর মদতেই তিনি লাগিয়েছে ওই বোর্ড।

“অন্যদিকে, নদিয়া জেলার চাপড়া থানার মাজিদহে প্রাথমিক বিদ্যালয় কাছে এক যুবকের কাছে তল্লাশি চালায় পুলিশ ।তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড গুলি । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রাজা সেখ। বাড়ি চাপড়া থানার(Chapra P.S.) বাঙালজি বাঁধেরপাড়া এলাকায় ।পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় কোন অপরাধমূলক কাজের জন্য দাঁড়িয়েছিল ওই যুবক।ধৃতকে কৃষ্ণনগর জেলার দায়ের আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২