‘সিংঘমের’ নাকের ডগায় ইভিএমে টেপ!‌ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র তপ্ত হয়ে উঠল। ফলতার ইভিএমে বিজেপির প্রতীকে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার ফলে পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি। বিজেপি প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ তুললেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এই ঘটনায় চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্টও।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। সেখানে সকাল থেকে অ্যাকশন মোডে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। উত্তরপ্রদেশের এই অফিসার ‘সিংঘম’ নামেই পরিচিত। আর সেখানেই বিজেপি প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ তুললেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁর দাবি, বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিনে বিজেপি বাটনে স্বচ্ছ টেপ মেরে আটকে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বিজেপিকে ভোট দিতে না পারেন। দেবাংশু পান্ডা বলেছেন, যেখানে অবজার্ভার রয়েছেন খোদ অজয়পাল শর্মা সেখানেই তাঁর নাকের ডগায় এই ধরণের ঘটনা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

অন্যদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপরে এই টেপ সাঁটিয়ে ভোট হয়েছে। দেবাংশু পান্ডার দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এই ঘটনার পিছনে তৃণমূল আছে বলেও দাবি তাঁর। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে পাল্টা দাবি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযোগ সামনে আসতেই ওই ইভিএম রাতারাতি বদল করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল?‌ সেটা জানতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

এছাড়া বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.‌৯৭ শতাংশ। আর অজয়পাল শর্মা নাম না করে তাঁর ভূমিকা নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, ‘‌এমন একজন কড়া অবজার্ভার যিনি দুদিন ধরে এলাকা পরিদর্শন করছেন সেখানেও যদি এমন কারচুপি হয়, তাহলে বাংলার গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে আছে? এটা পরিকল্পিত। তৃণমূলের লোকজন ভোটের আগে থেকেই ইভিএম নিয়ে কারচুপির চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাব। একদিকে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন, অন্যদিকে তাঁর নাকের ডগায় এমন ঘটনা ঘটছে। এটা কোন গণতন্ত্র?’‌ তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে জাহাঙ্গীর খান নিজে বলছেন, ‘‌ভোট সুষ্ঠুভাবে চলছে। বিজেপি শুধু বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।’‌

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই