আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাস্তায় ফেলে নাবালকদের নির্মম মার বিজেপি নেতার, ডালখোলায় উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, ডালখোলা: চুরির অভিযোগে ৩ নাবালককে মারধর করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ডালখোলায় বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সরকার। নাবালকদের বিরুদ্ধে শো রুমে চুরির অভিযোগে তোলা হয়েছে। যদিও পরে যদিও ভুল স্বীকার করেন ওই বিজেপি নেতা।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ডালখোলা শহরের ১০ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। শোরুমে চুরি করার সন্দেহে তিন নাবালককে রাস্তায় ফেলে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। শুক্রবার সকালের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

অভিযোগ, অর্জুন সরকার নামে ওই বিজেপি নেতার একটি বাইকের শো-রুম রয়েছে। বিজেপি নেতা ওই তিন নাবালককে তাঁর শোরুমের কাছে ঘোরা ফেরাকরতে দেখেন। তারপরেই তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। চুরি করতে গিয়েছিল সন্দেহে তাদের ধরে বেল্ট দিয়ে বেদম মারধর করা হয়। মারধরের একটি ছবি (সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে দাবি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। নাবালকদের তল্লাশি চালিয়ে কোনও কিছু পাওয়া যায়নি। তারপরেি নিজের ভুল বুঝতে পারেন বিজেপি নেতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই নাবালকদের পরিচয় জানা যায়নি। তাঁরা স্থানীয় নাকি অন্যত্র থেকে এসেছে সেই বিষয়েও কিছু জানা যায়নি। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। মারধর করার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও ওই বিজেপি নেতা শোনেনি বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ