এই মুহূর্তে

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: নিজের জায়ের বাবাকে জন্ম পিতা সাজিয়ে SIR এর ফর্মে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের সদস্য মমতা মণ্ডলের (Mamata Mandal) বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মীরা এই বিষয়ে বনগাঁর এসডিও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই অভিযোগ যে তিন বলে দাবি করেছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্যরা। ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য মমতা মণ্ডল তিনি এসআইআর ফর্মে জায়ের বাবা গৌরাঙ্গ চৌধুরীকে নিজের বাবা সাজিয়ে আর নাম বসিয়ে ফর্মে নথি জমা করেছেন।

মমতা মণ্ডল ওই পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথের ভোটার। মমতার বাবার নাম ছিল না। চাঁদা পানচিতা এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে (Gouranga Chowdhury) বাবা সাজিয়ে তিনি ফর্মে উল্লেখ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের স্থানীয় যুবনেতা ইমরান মন্ডল বনগাঁর এসডিও’র কাছে অভিযোগ জমা দিয়েছেন। মমতা মণ্ডলের পঞ্চায়েত সদস্যপদ খারিজ করার দাবি তোলা হয়েছে। ধর্মপুকুরিয়া পঞ্চায়েতে প্রধান তাপস মণ্ডল (Tapas Mondal) জানিয়েছেন, তিনিও অভিযোগ পেয়েছেন।

অবৈধভাবে এসআইআর (SIR) ফর্মে নথি পূরণ করা হয়েছে। এই বিষয়ে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। যদিও মমতা মণ্ডল জানান, তিনি বিজেপি পঞ্চায়েতের সদস্য বলে তৃণমূল তাঁর বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে । তাঁর বাবার নাম গৌরাঙ্গ চৌধুরী। কমিশন তদন্ত করে দেখুক।তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং ভিত্তিহীন অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হবে, এমনটাই দাবি বিজেপি নেত্রীর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ