বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমিষ খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে বিতর্ক আগেই তৈরি হয়েছিল।‌ এবার বাংলাতেও মাছ–মাংস বন্ধের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। বাংলায় বিধানসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তারই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা হুঁশিয়ারি দেন, ক্ষমতায় এলে বাংলায় বন্ধ হবে মাছ–মাংস। বিজেপি নেতার এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক দানা বেঁধেছে। পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। যদিও ভাইরাল হওয়া ভিডিও যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

এদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যারা এসব কথা বলছে, আসন্ন নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। যদিও বিজেপি নেতার পাল্টা দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। হুগলি জেলার চুঁচুড়ার বিজেপি নেতার নাম সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রাম। এবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, ‘‌ক্ষমতায় এসে বিহারে মাছ–মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। এখানেও বিজেপি ক্ষমতায় আসলে মাছ–মাংস বন্ধ হয়ে যাবে।’‌

অন্যদিকে বাংলার মনীষীদের থেকে শুরু করে নানা ইস্যুতে বিজেপি নেতা–মন্ত্রীরা বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। এবার সেই ধারা অব্যাহত রাখলেন চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই বিহারে এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর এখন বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘‌কথায় আছে মাছে ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা বলছে মাছ–মাংস বন্ধ করে দেবে, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা স্পষ্ট বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ–মাংস বন্ধ হবে। মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে না।’‌

এছাড়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে। অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। সেটা বুঝতে পেরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পাল্টি খেয়ে এই বিজেপি নেতা দাবি করেন, তাঁর ভিডিও বিকৃত করা হয়েছে। তিনি কখনও বলেননি মাছ–মাংস বন্ধের কথা। তৃণমূলের নেতারা ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। ভিডিও’‌য় তিনি নাকি বলেছেন, স্বাস্থ্যকর জায়গায় যাতে মাছ–মাংস বিক্রি হয় বিহারে। পরিবেশ সচেতনতায় যত্রতত্র খোলা জায়গায় যাতে মাছ–মাংস বিক্রি না হয় সে কথাই তিনি বলেছেন। তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে নিয়ে রাজনীতি করতে চাইছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স