পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকির পর, তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: আবার প্রকাশ্যে বিজেপি বিধায়কের হুমকি। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি দেওয়ার পর এবার তৃণমূলের গুন্ডা – হার্মাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ।পাশাপাশি ক্ষমতায় আসার পর দলদাস পুলিশের উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷ বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে ৷শুক্রবার সন্ধ্যায় তিনি গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকায় দলের পথসভায় উপস্থিত হয়েছিলেন ৷

এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, স্বপন মজুমদার একজন অসামাজিক। লাইম লাইটে আসার জন্য বাজার গরম করার জন্য এসব বলছে ।আগামী ২০২৬-এর পর ওনাকে খুঁজে পাওয়া যাবে না I পুলিশকে বলবো ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য । বিজেপি বিধায়কের এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি হতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতার এই ধরনের অসামাজিক বক্তব্যকে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করতে চলেছে।

এর আগেও ওই বিজেপি বিধায়ককে দলের তরফে অসংলগ্ন কথাবার্তা প্রকাশ্যে না বলার জন্য সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরেও প্রচারের আলোয় আসার জন্য প্রকাশ্য জনসভা থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। গেরুয়া শিবিরের একাংশের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বপন মজুমদার দলীয় টিকিট নাও পেতে পারেন। সেই বিষয়টি বুঝতে পেরে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করে দলকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি পরিকল্পিতভাবে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের