অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি কর্মী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বিজেপি কর্মীর নাম জয় মাহাতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বিজেপি কর্মীর নাম জয় মাহাতো। তিনি কুড়মিদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিষেকের কনভয়ে হামলা চালানোর দিন ওই যুবক ঘটনাস্থলে ছিলেন। শুধু তাই নয় হামলায় জড়িত ছিলেন জয় মাহাতো, দাবি পুলিশের। এর আগে এই ঘটনায় ৯ জন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জয় মাহাতোকে গ্রেফতারের পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১০।

পুলিশের দাবি, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন জয় মাহাতো। অবশেষে ঝাড়গ্রাম পুলিশের হাতে ধরা পড়লেন ওই যুবক। এর আগে এই ঘটনায় কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার ঝাড়গ্রামের শালবনিতে,   অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান জঙ্গলমহলের কুড়মি সমজের মানুষজন। একইসঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ