লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন বিএলও, শ্রীরামপুর ফেরিঘাটে আলোড়ন তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর রাজ্যজুড়ে চলছে এসআইআর পর্ব। তাতে বিস্তর হেনস্থা–হয়রানি সহ্য করতে হয়েছে মানুষজনকে। এমনকী বিএলও যাঁরা তাঁদের মধ্যেও চাপের বাতাবরণ তৈরি হয়েছে। এই কারণে বহু নাগরিক যেমন আত্মহত্যা করেছে আতঙ্কে তেমন বিএলও’‌রা আত্মহত্যা করেছে চাপ সহ্য করতে না পেরে বলে অভিযোগ। এই আবহে আজ, শনিবার মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিলেন এক বিএলও। এসআইআর কাজের চাপ সামলাতে না পেরেই এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছিলেন তিনি। এই আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ল শ্রীরামপুরে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, এমন ঘটনা ঘটায় হকচকিয়ে যান ওই লঞ্চে থাকা অন্যান্য যাত্রীরা। এই বিএলও’‌র নাম মহম্মদ কায়ামুদ্দিন। আর তিনি টিটাগড়ের বাসিন্দা। এমনকী এই বিএলও পেশায় স্কুল শিক্ষক। আজ, শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চে করে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাচ্ছিল। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দেন ওই বিএলও। লঞ্চে থাকা কর্মীরা তা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায় শ্রীরামপুর ফেরিঘাটে। ওই বিএলও’‌কে উদ্ধার করে পুলিশ তাঁকে
জিজ্ঞাসাবাদ করেন। সেখানে উঠে আসে, মহম্মদ কায়ামুদ্দিন কাঁচড়াপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। বিএলও হিসাবে কাজ করছিলেন এসআইআর প্রক্রিয়ায়। তাঁর বুথে ১২৪৫ জন ভোটার রয়েছে। এসআইআর কাজের নথি ভর্তি ব্যাগ মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন ওই বিএলও। কিন্তু অবশেষে বেঁচে গিয়েছে কর্মীদের তৎপরতায়। ওই শিক্ষক সকলের সামনে দাবি করেন, তিনি আর এই চাপ সহ্য করতে পারছিলেন না।

এছাড়া ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তাঁর অক্ষমতা আছে বলেও পুলিশকে জানান ওই বিএলও। পুলিশ সূত্রে খবর, বিএলও মহম্মদ কায়ামুদ্দিন নির্বাচন কমিশনের অফিসারদের এই চাপের কথা জানালেও তাতে লাভ হয়নি। দিনের পর দিন তাঁকে এসআইআরের কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে। আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন তিনি। পরে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনা নিয়ে ফেরিঘাটের কর্মী বাবলু বলেন, ‘‌হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই যাত্রী। আমরা তাঁকে উদ্ধার করি। পরে জানতে পারি তিনি একজন বিএলও। পুলিশ ও তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।’‌

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম