রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

পুকুর থেকে টোটো চালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য টাকিতে। মৃতের নাম সঞ্জিত দাস, বয়স ২৯ বছর। বাড়ি কাজীপাড়া নেতাজিনগর, এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুকুর থেকে টোটো চালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য টাকিতে। মৃতের নাম সঞ্জিত দাস, বয়স ২৯ বছর। বাড়ি কাজীপাড়া নেতাজিনগর, এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানোর পর তাঁকে রাস্তার ধারে একটি পুকুরে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। পরিবার সূত্রে খবর, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা বলেছিলেন তাঁর স্ত্রী। এরপর থেকেই যুবককে ফোনে পাওয়া যাচ্ছিল না। সেই সময় স্ত্রীকে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন সঞ্জিত। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও সঞ্জিতকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর রাতেই বারাসত থানায় সঞ্জিতের নিখোঁজের অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার। তাঁদের আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি সঞ্জিতকে। অবশেষে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সঞ্জিতের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে গোলাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তাঁর সন্ধান মেলে। এরপর দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং শাসন থানার আইসি মহম্মদ আসিফ সানি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। টাকি রোডের ধারে একটি পুকুরের মধ্যে সঞ্জিতের মৃতদেহ ভাসতে দেখতে পান। পুলিশ সূত্রের খবর, যুবকের গোটা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত তাঁকে রাতের অন্ধিকারে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সঞ্জিতের টোটো উদ্ধার হয়েছে। টোটোর ভিতরে রক্তের দাগও পাওয়া গিয়েছে। তবে টোটোর মধ্যেই যুবককে হামলা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সঞ্জিতের দাদা তপন দাসের দাবি, তাঁর ভাই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে। যদিও খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত সঞ্জিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। ফাঁসির দাবি করেছেন তাঁরা। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর