ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

ঘরের ভিতরে পড়ে রয়েছেন বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ মেয়ের। কিন্তু কী কারণ? মর্মান্তিক ঘটনা কোচবিহারের দিনহাটায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের ভিতরে পড়ে রয়েছেন বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ মেয়ের। কিন্তু কী কারণ? মর্মান্তিক ঘটনা কোচবিহারের দিনহাটায়। সূত্রের খবর, বৃদ্ধ দম্পতির নাম সুকুমার বর্মন এবং চম্পা রায়। দিনহাটার ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় বাসিন্দা ছিলেন তাঁরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাড়ি থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়।

দম্পতির মেজো মেয়ে টুম্পা জানিয়েছেন, আজ সকাল থেকে বহুবার মা-বাবাকে ফোন করেছিলেন তিনি। কিন্তু কেউ ফোন রিসিভ করেননি। যাতে চিন্তায় পড়ে যান তিনি। এরপর তিনি তাঁর ছেলেকে বাপের বাড়িতে পাঠান। তাঁর ছেলে সেখানে গিয়ে দেখতে পায়, বাড়ির মূল দরজা খোলা। তাঁর দাদু-দিদিমার ঘরের দরজাও খোলা। এরপর সে ভিতরে ঢুকে দেখতে পায়, তাঁর দাদু-দিদিমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। দৌড়ে বাড়িতে ছুটে গিয়ে মাকে সবটা জানায় সে। খবর পেয়ে বাপের বাড়িতে ছুটে আসেন টুম্পা। একই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন টুম্পা। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। দিনহাটা থানায় খবর দেওয়া হয়। ছুটে আসেন পুলিশ বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেন এসডিপিও প্রশান্ত দেবনাথ এবং আইসি বুধাদিত্য রায়। এরপর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘটনায় টুম্পার দাবি, তাঁর বাবা প্রায়শই নেশা করে বাড়ি ফিরতেন। এ নিয়ে তাঁর বাবা-মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকত। তাঁর ভাইও নেশায় আসক্ত ছিলেন। এই নিয়েও তাঁদের বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তবে গতকাল রাতে তাঁর বাবা-মায়ের মধ্যে ঝামেলা হয়েছিল কিনা, তা জানেন না তিনি। তবে অনুমান, অশান্তির কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বা তাঁর ভাই মা-বাবাকে খুন করে পালিয়ে যেতে পারে। কারণ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও অন্য কারণেও দম্পতির মৃত্যু হতে পারে। পুলিশ এখন পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। দম্পতির পুত্র মহাদেব বৃহস্পতিবার কখন বাড়ি এসেছিলেন বা কখন বেরিয়ে গিয়েছেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তাঁকেও সন্দেহের বাইরে রাখছে না পুলিশ। তবে পুলিশের কথায়, ময়নাতদন্তের রিপোর্টের পোঁরেই দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক