সর্ষের ক্ষেত থেকে উদ্ধার কিশোরীর দেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে কিছুটা দূরে একটি সর্ষের ক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর দেহ মিলল। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই কিশোরীকে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হরিহরপাড়া থানা এলাকায় লোকালয় থেকে কিছুটা দূরে একটি সর্ষের ক্ষেতে একটি কিশোরীর দেহকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিশোরীর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চোখ দুটিকে উপড়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে দেহ সনাক্তকরণের কাজ শেষ হয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তকারীদের অভিমত।

পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকারই এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ে কিশোরী দশ হাজার টাকা নিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাড়ি থেকে বেরোনোর সময় বাবার মোবাইলে একটি ফোনও করে কিশোরী। ইতিমধ্যে ওই যুবকের নাম ও পরিচয় পুলিশকে দিয়েছেন পরিবারের সদস্যরা। কিশোরীর মা জানিয়েছেন, তাঁর মেয়েকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দশ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁর মেয়েকে খুন করে দেওয়া হয়েছে। তাঁর মেয়েকে খুন করার পিছনে ওই ছেলের হাত রয়েছে। জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানান, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার কাজ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা হচ্ছে না।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ