ভূতুড়ে কাণ্ড! রাত হলেই বাড়িতে ইটের বৃষ্টি, আতঙ্কে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারে মাথা ভাঙ্গায় ভূতুড়ে কাণ্ড! সন্ধ্যা নামলেই বাড়িতে টিকে থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। কিছু বাড়িতে হচ্ছে ইট বৃষ্টি আবার কারোর বাড়িতে পড়ছে ঢিল। আতঙ্কে রয়েছেন মাথাভাঙ্গা শহরের ১ এবং ১২  নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতের। যখন প্রথমবার এক নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়িতে ঢিল পড়ার শব্দ পাওয়া যায়, কিন্তু বাড়ির বাইরে কারোর দেখা পাওয়া যায়নি।  প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও একই ঘটনা  আবার ঘটলে সন্দেহ শুরু হয় স্থানীয়দের মধ্যে।

শুক্রবারের পর শনিবার (২৫ এপ্রিল) রাতে ১ এবং ১২ নম্বর ওয়ার্ডের অন্তত তিন থেকে চারটি বাড়িতে একইভাবে পর পর পাথরের ঢিল পড়তে থাকে। আর তখন সাধারণ মানুষের ধৈর্য ও সাহসের বাঁধ ভেঙে যায়। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই ইট বৃষ্টির তাণ্ডবে বাড়ির ভিতরে থাকা শিশু ও মহিলারা  ভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছেন। রাতের অন্ধকারে কে বা কারা এই ঢিলগুলো ছুঁড়ছে তা এখনও জানা যায়নি। যা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা চলছে। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তল্লাশি চালিয়ে দেখে  পুরো এলাকা। স্থানীয়দের একাংশের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে অলৌকিক বা ‘ভূতুড়ে’ বিষয়ের সন্দেহ জাগলেও পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের প্রাথমিক ধারণা কোনও অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে এলাকায় অস্থিরতা তৈরি করতে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি