ঠাকুমার মৃত্যুর প্রতিশোধ নিতে চিকিৎসককে কুপিয়ে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ধমান শহরে চাঞ্চল্য ছড়াল এক নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে। মঙ্গলবার দুপুরে বাদামতলা এলাকায় একটি চিকিৎসকের চেম্বারের মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করায় দ্রুত প্রকাশ্যে আসে বিষয়টি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক (বয়স আনুমানিক ৫০) । তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন তিনি। সেই সময়ই অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তাঁর উপর হামলা চালায় ।

মঙ্গলবার দুপুরে চেম্বারে রোগী দেখার সময় আচমকাই সেখানে ঢুকে পড়ে এক যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসকের উপর একের পর এক কোপ মারে সে। গুরুতর জখম অবস্থায় চেম্বারের মেঝেতে লুটিয়ে পড়েন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জীবন রুইদাস (বয়স আনুমানিক ২৭)। তাঁর বাড়ি শক্তিগড় থানার আমড়া এলাকায়। ঘটনার পরপরই অভিযুক্ত নিজেই বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তার বাড়ি শক্তিগড়ের আমড়া এলাকায়। থানায় উপস্থিত ডিউটি অফিসার প্রথমে ভেবেছিলেন, সে কোনও সাধারণ অভিযোগ দায়ের করতে এসেছে। কিন্তু হঠাৎই জীবন জানায়, সে একজন চিকিৎসককে খুন করে এসেছে। এই কথা শুনে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত জীবনকে সঙ্গে নিয়ে বাদামতলা এলাকার ওই চেম্বারে পৌঁছয়। সেখানে গিয়ে দেখা যায়, চিকিৎসক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জীবনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

নিহত চিকিৎসকের ভাই রকি ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান। তিনি বলেন,“আমি পার্সেল ডেলিভারির কাজ করি। কাজের মধ্যেই বাড়ি থেকে ফোন আসে—জানানো হয় দাদা মারা গেছে, দাদাকে খুন করা হয়েছে। থানায় গেলে আইসি সাহেব জানান, সম্ভবত চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয় থেকেই এই ঘটনা ঘটেছে”।রকি ভৌমিকের দাবি, অভিযুক্তের পরিবারের এক সদস্যের চিকিৎসা নিয়ে ক্ষোভ থেকেই এই খুন। তিনি বলেন,“যে দাদাকে খুন করেছে, তার ঠাকুমার চিকিৎসায় নাকি ভুল হয়েছে—এই অভিযোগ তুলে দাদাকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”ঘটনার প্রত্যক্ষদর্শী খোশবাগানের বাসিন্দা নাড়ু চৌধুরী জানান,“আমি ট্রান্সপোর্টের কাজ করছিলাম। হঠাৎ দেখি একজন লোক ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আসছে। তার পোশাকে রক্ত লেগে ছিল। তখনই বুঝতে পারি বড় কিছু ঘটে গেছে।” জেরায় অভিযুক্ত জানিয়েছে, তার ঠাকুমার চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে সে ওই চিকিৎসকের কাছে যেত। প্রায় এক মাস আগে তার ঠাকুমার মৃত্যু হয়। জীবনের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে। সেই ক্ষোভ থেকেই সে চিকিৎসককে খুন করেছে বলে দাবি করেছে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং এই ঘটনার  ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ