দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বি টেক চাওয়ালা, মালদায় নিঃশব্দ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি: চাকরি নেই। তাই চায়ের দোকান খুলে প্রতিবাদ জানিয়েছিলেন হাবড়ার এমএ পাশ তরুণী টুকটুকি দাস। এবার একই পথে হাঁটলেন মালদহ জেলার কালিয়াচকের তরুণ বিটেক (B.TECH) পাস চাওয়ালা আলমগীর খান। এভাবেই তরুণ চালাচ্ছেন নিঃশব্দ বিপ্লব।

মালদহ টাউন স্টেশনের রাস্তায় এক ভাড়াবাড়ির বারান্দায় ওই যুবক খুলেছেন চায়ের দোকান। দোকানের নাম, ‘বিটেক চাওয়ালা’। জানা গিয়েছে, বন্ধুদের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধনও হয় ওই দোকান। যুবক জানিয়েছেন, বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ অবধি তিনি চা দোকান (TEA STALL) খুলেছেন। আর দোকানের নাম নিজের উচ্চশিক্ষার ডিগ্রি’র নামে দিয়ে এভাবেই করছেন নিঃশব্দ বিপ্লব। অথচ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ আলমগীর। ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে বিটেক করেন। ডিপ্লোমা এবং বিটেকে তাঁর নম্বর রয়েছে আশি শতাংশের বেশি।

তিনি বলেন, কেন্দ্র সরকার বেকারত্ব নিয়ে উদাসীন। রাজ্যের কোষাগার খালি। চাকরির বহু চেষ্টা করেও মেলেনি। তবু পরিবার চালাতে হবে। তাই চা দোকান খুলেই রোজগারের সিদ্ধান্ত। কোনও চাকরি তিনি পাননি? যুবক বলছেন, পেয়েছেন গুজরাটে। বেতন ১০ থেকে ১২ হাজার টাকা। পরিযায়ী হয়ে তিনি ভিন রাজ্যে যেতে পারবেন না। আর গেলেও রোজগার যা হবে তাতে থাকা-খাওয়ার পর বাড়িতে টাকা পাঠানো যাবে না। তাই রোজগারের পাশাপাশি এভাবেই চলছে অভিনব প্রতিবাদ । 

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ