‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার মিলন মেলা প্রাঙ্গনে শিল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্যে বাম আমল থেকে কারখানা বন্ধ হওয়া শুরু হয়েছিল। শ্রমিক বিক্ষোভ ও হরতাল করে কারখানায় তালা ঝুলিয়েছিল সিপিএম। বুদ্ধদেববাবু রাজ্যে শিল্প করতে চেয়েছিলেন কিন্তু ওনার পার্টি বারবার তাতে বাধা দিয়েছিল। ৩৫ বছর ধরে রাজ্যে শিল্পকে শুধুই ধ্বংস করা হয়েছে।’

রাজ্যে শিল্পের খড়া নিয়ে বামেদের পাশাপাশি তৃণমূল সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মিলন মেলা প্রাঙ্গন থেকে বলেছেন, ‘বামেরা যে শিল্পে বাধা দেওয়া বা ধ্বংস করা শুরু করেছিল, তৃণমূল সেটা বয়ে নিয়ে যায়। বিগত সরকারের নেতিবাচক মনোভাবের জন্য সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটা। তৃণমূল সরকার শুধু একটাই নীতি জানত। ভাতার নীতি, শিল্পায়নে বিশ্বাস করত না। গোটা দেশ যখন আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিল তখন তৃণমূল ভাতা দিয়েই সন্তুষ্ট রেখেছিল। বিগত ৫০ বছরে দুই সরকার মিলে রাজ্যটাক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তবে এখন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার। শিল্পায়ন হবে, উন্নয়ন হবে। শিল্পের জন্য জমির অভাব হবে না। ৪ মের পর থেকে রাজ্যে তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছে। শিল্পের জন্য যত জমি প্রয়োজন দেব।’

আরও পডুন: ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘দুর্গাপুজোর আগেই রাজ্যে নতুন শিল্পনীতি আসবে। পশ্চিমবঙ্গ বহু শিল্পপতি বিনিয়োগ করতে চান। গৌতম আদানিজি এসেছেন। আগামিকাল বৃহস্পতিবার তাঁর হাসপাতালের ভূমিপুজো হবে। আগামী সপ্তাহে রাজ্যে মুকেশ আম্বানিজি আসবেন। রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। কিছুদিন আগেই শিল্পপতি সজ্জন জিন্দালজি আমায় ফোন করেছিলেন। তিনিও রাজ্যে বিনিয়োগ করতে চান। তাই বিপুল বিনিয়োগ হবে, প্রচুর লোকের কর্মসংস্থানও হবে।’ এদিন মিলন মেলা প্রাঙ্গন থেকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ শিল্পতালুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক বিশিষ্ট শিল্পপতি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই মঞ্চ থেকেই জুপিটার এবং পিডিলাইটের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানসহ মোট ৩২টি শিল্প সংস্থার হাতে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়েছে।

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২