মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ কয়েকজন শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি,বুনিয়াদপুর : গ্রাম বাংলার পিছিয়ে পড়া যুবক – যুবতীদের উচ্চপদস্থ সরকারি চাকুরিতে সাফল্য প্রদানের উদ্দেশ্যে এগিয়ে এলো এক দল শিক্ষক। রবিবার বুনিয়াদপুর(Buniadpur) কোর্ট মোড় এলাকায় বেসরকারি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার রেভিনিউ মন্ডল বুনিয়াদপুর পৌরসভার উপ পৌরপ্রশাসক(Vice Chairman) জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট সাহিত্যিক গোবিন্দ তালুকদার সহ অন্যান্য শিক্ষাবিদরা।

প্রজ্ঞা একাডেমি নামক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
মূলত এলাকার পিছিয়ে পড়া দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের ন্যূনতম খরচে সামনের সারিতে এনে উচ্চতর সরকারি চাকরিতে নিশ্চিত সাফল্য প্রদানের উদ্দেশ্য সংস্থার মূল লক্ষ্য বলে জানান সংস্থার অন্যতম কর্ণধার শুভজিৎ সাহা।
উদ্বোধনী সংগীতের পর এই দিন ফিতে কেটে মনীষীদের ছবিতে মাল্যদান করে কর্মসূচি শুভ উদ্বোধন করেন আগত বিশিষ্টজনেরা।

বুনিয়াদপুর পুরসভার (Buniadpur Municipality) উপ প্রধান জয়ন্ত কুন্ডু জানান, এই শিক্ষকদের উদ্যোগে যে কোচিং সেন্টারটি হয়েছে তাতে এ গ্রাম্য এলাকায় মেধাবী ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবেন। কারণ এতদিন কোন প্রতিযোগিতামূলক চাকরিতে বসার জন্য কোচিং নিতে বুনিয়াদপুর থেকে এখানকার ছেলে – মেয়েদের যেতে হতো শিলিগুড়ি বালুরঘাট (Balurghat)অথবা কলকাতাতে। এখন এইখানেই সেই সুযোগ মিলবে । তিনি একই সঙ্গে অনুরোধ করেন কোচিং সেন্টারে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্লাস করতে যে পড়ুয়ারা আসবেন ,তাদের কোচিং ফ্রী যেন সাধ্যের মধ্যে রাখা হয়। যাতে সকলে এই কোচিং ক্লাসের সুযোগ নিতে পারে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল