নগর উন্নয়ন ও পৌর দপ্তরের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্র বুনিয়াদপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ভেতরে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর উদ্যোগ নেওয়া হলো। জানা গেছে ,পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড -র সেলিমাবাদ(Selimabad) এলাকার মানুষজন এবার সুস্বাস্থ্য কেন্দ্রের (Health Center) সুবিধা পাবেন। ইতিমধ্যেই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য ৩৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পৌরবাসী প্রাথমিকভাবে যেকোনো শারীরিক সমস্যা হলে প্রথম অবস্থায় এই সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এই সুস্বাস্থ্য কেন্দ্রে সবসময়ের জন্য উপস্থিত থাকবেন এলাকার সরকারি চিকিৎসকরা। পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলে উপকৃত হবেন সমগ্র পৌরবাসী। এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন সকলেই। বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক(Chairman) জয়ন্ত কুণ্ডু জানিয়েছেন, এটি পাশাপাশি আরও একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে এই পুরসভা এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকদের পাশাপাশি সমস্ত রকম প্রাথমিক চিকিৎসা সুবিধা রাখা হবে যাতে এলাকাবাসী উপকৃত হন।

বর্তমানে বুনিয়াদপুরে পুরসভার (Buniadpur Municipality) বিল্ডিং এর পাশেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অতি দ্রুত তৈরি করা হবে।নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পৌরসভাগুলির সহযোগিতা নিয়ে বিভিন্ন এলাকায় তৈরি করে দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি । যাতে গর্ভবতী মহিলা সহ শিশুরা সেখান থেকে প্রাথমিক চিকিৎসার সুযোগ পান। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধপত্র।

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর