শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের, কী কী শর্ত মানতে হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে অনুমতি মিলেছে। সেই শর্ত মেনেই করতে হবে পরিবর্তন যাত্রা।  শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিজেপির পরিবর্তন যাত্রা সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানেই শর্তসাপেক্ষে অনুমতি মিলেছে। অর্থাৎ ১-১৪ মার্চ পর্যন্ত বিজেপি পরিবর্তন কর্মসূচি হবে।

জানা গিয়েছে, আগামী ১ থেকে ১৪ মার্চ শর্তসাপেক্ষে পরিবর্তন যাত্রা কর্মসূচি করতে পারবে বিজেপি। তারজন্য ১ হাজারের বেশি জমায়েত না করার শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কোথাও আইনশৃঙ্খলার সমস্যা যাতে না আসে, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে পুলিশকে।  এই পরিবর্তন যাত্রার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। দুপুর ২টো থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত করা যাবে পরিবর্তন যাত্রা। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষ্যে বন্ধ থাকবে দোলযাত্রা। ফলে প্রথম ২দিনে উদ্বোধন সেরে নিতে হবে। পরে আবার ৫ মার্চ থেকে শুরু হবে পরিবর্তন যাত্রার কর্মসূচি।

বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচিতে অংশ নিতে বাংলায় আসছেন একাধিক শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিভাগের সংখ্যা ১০। ন’টি বিভাগেই পরিবর্তন যাত্রা হবে। কলকাতা বিভাগে যাত্রা হবে না। কলকাতায় ব্রিগেড সমাবেশে শেষ হবে এই কর্মসূচি। কলকাতা বিভাগের উপরে সেই দায়িত্ব রয়েছে। ১ মার্চ ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধন হবে কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি, গড়বেতায়। ২ মার্চ ইসলামপুর, হাসন, সন্দেশখালি এবং আমতায় হবে কর্মনসূচি। প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে পরিবর্তন যাত্রার সূচনা করার কথা ছিল অমিত শাহের। এক দিন পিছিয়ে শাহ ২ মার্চ রায়দিঘি থেকে পরিবর্তন যাত্রার উদ্বোধন করতে পারেন।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়