রাজ্য চাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতেই পারে, জানিয়ে দিলো হাইকোর্ট

রাজ্য সরকার চাইলে ইন্টারনেট বন্ধ রাখতেই পারে। তবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে পদ্ধতিগত ত্রুটি শুধরে নিতে হবে রাজ্য সরকারকে। রায় হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে রাজ্যের কিছু স্পর্শকাতর জেলায় ইন্টারনেট(Internet Service) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মাধ্যমিক(Madhyamik Examination) শুরুর দিন থেকেই সেই ব্যবস্থা লাগু হয়েছে। কিন্তু তা নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলাতেই এদিন রাজ্যকে স্বস্তি দিয়ে রাজ্যের উচ্চ আদালত জানিয়ে দিল রাজ্য চাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতেই পারে। তবে তার জন্য ১৪৪ ধারা জারী করার কোনও প্রয়োজন নেই। রাজ্য সরকার যেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রযুক্তিগত ত্রুটি শুধরে নেয়।

কলকাতা হাইকোর্টে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর বক্তব্য ছিল, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখা নিয়ে যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছে তা ভুল। ওই বিজ্ঞপ্তিতে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। কারণ, যেকোনও মুহূর্তে ১৪৪ ধারা জারি করে রাখা যায় না। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে বেলা ১১টা থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয় রাজ্যের ৮টি জেলায়।ীই জেলাগুলি হল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং। ওই সব জেলায় বেলা ১১টা থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকলে অনেক জরুরি পরিষেবা ব্যহত হবে। ১৪৪ ধারা শুধুমাত্র সাধারণের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে তা ব্যবহারের কারণ কী? বরং ফোন নিয়ে পরীক্ষা হলে যাওয়া বন্ধ হোক। পরীক্ষার জন্য সাধারন মানুষ কেন ভোগান্তি পোহাবেন!

মামলাকারীর এই বক্তব্যের জেরে রাজ্যের আইনজীবী জানান,  গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ১৪৪ ধারা জারির বিষয়টি ইন্টারনেট বন্ধ রাখার বিজ্ঞপ্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপ এদিন অনুমোদন করেনি আদালত। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ১৪৪ ধারার কথা উল্লেখ না করে স্পর্শকাতর এলাকায় মাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। রাজ্য সরকার চাইলে ইন্টারনেট বন্ধ রাখতেই পারে। তবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে পদ্ধতিগত ত্রুটি শুধরে নিতে হবে রাজ্য সরকারকে।

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী