পঞ্চায়েত ভোটের আবহেই বাংলায় নয়া CBI তদন্তের নির্দেশ

নদিয়া জেলায় এক বাসিন্দার ৪৪ শতক জমি অধিগ্রহণ ও তার দাম নির্ধারণ নিয়ে দুর্নীতির গন্ধ পেয়ে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলায় ইতিমধ্যেই পঞ্চায়েতের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। উইকেটও পড়েছে গোটা পাঁচেক। হয়তো আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়বে। ঠিক এই রকম আবহেই প্রায় নিঃশব্দেই একটি দুর্নীতির ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। অভিযোগ দুর্নীতি হয়েছে জমি অধিগ্রহণের(Land Accusation) ক্ষেত্রে। সেই দুর্নীতির শিকড়ের সন্ধানেই CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। জমি অধিগ্রহণের ক্ষেত্রে এই দুর্নীতির ঘটনাটি ঘটেছে নদিয়া(Nadia) জেলায়। সেখানকার বাসিন্দা তথা মামলাকারী বীরেন্দ্রনাথ ঘোষের ৪৪ শতক জমি অধিগ্রহণ ও তার দাম নির্ধারণ নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতি খতিয়ে দেখতেই CBI তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী(Justice Vivek Chowdhury)।

আরও পড়ুন বাংলার ৭ লক্ষ আবাস উপভোক্তার আধার যাচাই আটকে দিয়েছে কেন্দ্র

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, একটি জল সরবরাহ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে বীরেন্দ্রনাথ ঘোষের ৪৪ শতক জমি অধিগ্রহণ করেছিল জনস্বাস্থ্য কারিগরি দফতর। ২০০৯ সালে সেই জমি অধিগৃহীত হয়েছিল। কিন্তু বাম জমানায় অধিগৃহীত সেই জমি নেওয়া হলেও প্রথমে বীরেন্দ্রনাথবাবু কোনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। পরে অভিযোগ জানানোর পর জেলা পরিষদের(Nadia Zilla Parishad) পক্ষ থেকে ওই জমির দাম ঠিক করে দেওয়া হয় ৩৬ লক্ষ ৪৭ হাজার ৬৩১ টাকা। তাঁর অভিযোগ, জমির সঠিক মূল্যায়ন হয়নি। জমির দাম নির্ধারণের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। ইচ্ছাকৃত ভাবে তাঁর জমির দর কম করে দেখানো হয়েছে। একই এলাকার জমিতে ভিন্ন দাম দেওয়া হয়েছে। জমির দামেও আবার আকাশ-পাতাল ফারাক।

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে সুপ্রিম কোর্টের পথে রাজ্য

এই ঘটনায় মামলাকারীর আইনজীবী তুলসী দাস জানিয়েছেন, বীরেন্দ্রনাথবাবুর জমিটি বাণিজ্যিক জমি। ওই জমি থেকে মাত্র ১ মাইল দূরে ৩৯ শতকের একটি জমির মূল্য ৫ কোটি টাকারও বেশি ধার্য করেছে সরকার। সেখানে প্রতি শতকে ১৫ লক্ষ টাকার বেশি ধার্য করা হয়েছে। অথচ সেই দাম দেওয়া হচ্ছে না বীরেন্দ্রনাথবাবুর জমির ক্ষেত্রে। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি চৌধুরীর নির্দেশ, এটি বিভ্রান্তিকর সিদ্ধান্ত অথবা কোনও দুর্নীতির অঙ্গ। বাণিজ্যিক জমির দাম কোনওভাবেই কম হতে পারে না। এক্ষেত্রে নদিয়া জেলা পরিষদের অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। এরপরই এই ঘটনায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।  

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর