হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির দায়ের করা মামলা খারিজ

হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে আইনি জটিলতা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পদ্ম শিবিরের দায়ের করা মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ফের মামলা দায়ের করা হবে কিনা, তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।

হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) নির্বাচন নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে আইনি জটিলতা চলছে। রাজ্য সরকার (West Bengal Government) হাওড়া পুরসভা থেকে বালিকে (Bally) আলাদা করে নতুন পুরসভার স্বীকৃতি দিয়ে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বিল পাশ করেছিল। যদিও সেই বিলে স্বাক্ষর করেননি প্রাক্তন রাজ্যপাল (Former Governor) জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। ফলে হাওড়া পুরসভার নির্বাচন করানো সম্ভব হয়নি। গত ১৯ সেপ্টেম্বর জেলা পুর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা হবে।

বিজেপির পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিজেপির আইনজীবী যুক্তি দিয়েছিলেন, ‘২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল। পরে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় ৬৬। এখন আবার রাজ্য সরকার বিধানসভায় দু’টি পুরসভাকে আলাদা করার বিল পাশ করে। তাতে রাজ্যপাল এখনও স্বাক্ষর করেননি। অথচ রাজ্য এখন একক ভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৬ করতে চাইছে। ওই বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক।’ রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত জানতে চেয়েছেন। কারও কোনও আপত্তি থাকলে তা তারা লিখিত ভাবে দিতে পারেন। ওই বিজ্ঞপ্তি নতুন চূড়ান্ত কিছু নয়।’ দু পক্ষের শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিংহ (Justice Amrita Sinha)।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ