হাইকোর্টে খারিজ ঝালদা পুরসভা নিয়ে কংগ্রেসের মামলা

পুরুলিয়ার জেলা শাসকই ঝালদা পুরসভার প্রশাসক হিসাবে কাজ করবেন। রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। খারিজ কংগ্রেসের মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের মুখে বড় ধাক্কার মুখে প্রদেশ কংগ্রেস(INC) নেতৃত্ব। কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) খারিজ হয়ে গেল পুরুলিয়া(Purulia) জেলার ঝালদা(Jhalda) পুরসভা নিয়ে দায়ের হওয়া মামলা। তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব এক নির্দল কাউন্সিলরের সমর্থনে পাশ হয়ে যেতেই সেখানে বোর্ড গড়ার তোড়জোড় শুরু করেছিল কংগ্রেস। কিন্তু সেই প্রক্রিয়াকে ধাক্কা দিয়ে রাজ্য সরকার সেখানে প্রশাসক নিয়োগ করে। পুরসভার প্রশাসক হিসেবে তৃণমূল(TMC) কাউন্সিলর জবা মাছোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস নেতৃত্ব। সিঙ্গেল বেঞ্চ সেই মামলায় জবার প্রশাসক হিসাবে কাজ করার দায়িত্বে ধাক্কা দেয়। পরিবর্তে জেলা শাসকইকে প্রশাসক হিসাবে বসানোর ক্ষেত্রে ছাড়পত্র দেয়। কিন্তু কোনও ক্ষেত্রেই কংগ্রেস নেতৃত্বের সামনে সেখানে বোর্ড গড়ার রাস্তা খুলছিল না। তাই জেলা শাসককে প্রশাসক হিসাবে বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। কিন্তু সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ঝালদা পুরসভায় আপাতত প্রশাসক পদে থাকছেন ওই জেলারই জেলাশাসক।

আরও পড়ুন মমতার বাংলাতেই আস্থা শ্যাম মেটালিক্সের, বিনিয়োগ ৬ হাজার কোটির

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়েছে, কংগ্রেসের দায়ের করা আবেদনটি গ্রহণযোগ্য নয়। ফলে আগামী ৩ তারিখ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে। এর আগে গত ৫ ডিসেম্বর ঝালদা পুরসভায় রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। তার বদলে জেলাশাসককে পুরসভার দ্বায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ঝালদা পুরসভার পুর ভোটের পর থেকেই অচলাবস্থা চলছে। গত ২১ নভেম্বর আস্থা ভোটের হেরে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও কংগ্রেস বোর্ড গঠন করতে পারেনি। এরমধ্যেই রাজ্যের তরফে পুরসভার প্রশাসক হিসেবে তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যপালের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল রাজ্যের তরফে। আর এরই মধ্যে বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পুরসভার প্রশাসক বসানোর উপর স্থগিতাদেশ জারি করে এবং পুরসভা পরিচালনার দায়িত্বভার তুলে দেয় জেলাশাসকের হাতে। এবার সেই সিদ্ধান্তই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের