নন্দীগ্রাম গণহত্যা মামলায় ১৮ বছর পর সক্রিয় CBI, ইচ্ছাকৃত সাক্ষীকে গ্রেফতার, গর্জে উঠল তৃণমূল

অবশেষে দীর্ঘ ১৮ বছর পর নন্দীগ্রামে ২০০৭ সালে গণহত্যা মামলার তদন্তে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই। গ্রেফতার হলেন এক বৃদ্ধা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ১৮ বছর পর নন্দীগ্রামে ২০০৭ সালে গণহত্যা মামলার তদন্তে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই। গ্রেফতার হলেন এক বৃদ্ধা। গোকুলনগর থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করল সিবিআই। তিনি গারুপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। আগে তিনি সিপিএম দলের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, ২০০৭ সালে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরের নিকটস্থ নন্দীগ্রামে গণহত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময়ে রাজ্যের শাসনে থাকা সিপিএম, ইন্দোনেশীয় সালেম গোষ্ঠীর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড বা সেজ) গঠন করার উদ্দেশ্যে নন্দীগ্রামের ১০,০০০ একর জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। কিন্তু সেই জমি গ্রামবাসীদের, তাই সরকারকে বাধা দিতে সেখানকার স্থানীয় মানুষেরা প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন। এরপর ওই আন্দোলন দমনের জন্য সরকার চার হাজারেরও বেশি সশস্ত্র পুলিশের একটি বাহিনী ওই অঞ্চলে প্রেরণ করেছি।

২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘাত বাধলে পুলিশের গুলি তে প্রায় ১৪ জন গ্রামবাসী নিহত হন এবং আরও সত্তর জন আহত হন। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম। বিশেষ সেজ নীতির আওতায় এই অঞ্চলে সরকার ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে একটি কেমিক্যাল হাব গঠন করতে দেওয়ার সিদ্ধান্ত নিলে বিতর্কের সূত্রপাত হয়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা গ্রামের সঙ্গে প্রশাসনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং গ্রামে প্রবেশের সব রাস্তা কেটে দেওয়া হয়। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য। এ ঘটনা আজও পশ্চিমবঙ্গের বুকে একটি ক্ষত। অবশেষে প্রায় ১৮ বছর পর এই গণহত্যা মামলা আয়ত্তে নিল সিবিআই। তদন্তে একজন বৃদ্ধাকে গ্রেফতার করেছে সিবিআই।

এই বিষয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় একটা সাংবাদিক সম্মেলন জানিয়েছেন, ‘ইন্দু দাস ছিলেন ওই মামলার সাক্ষী। ওই মামলার মূল অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাঁদের সিবিআই গ্রেফতার করছে না। কারণ তারা বিজেপি করেন। তবে তৃণমূল কংগ্রেস ইন্দু দাসের পরিবারের পক্ষেই থাকবেন, তাঁদের আইনত সহযোগিতা করবেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ওই ঘটনার সাক্ষীকে সিবিআই গ্রেফতার করছে না। তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ইন্দু বালা একজন সাদামাটা মানুষ। তিনি সনাতন ধর্মে দীক্ষিত, তাঁর গলায় তুলসী কাঠের মালা রয়েছে। তিনি কোনও অন্যায় করেনি। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি যতই চেঁচান না কেন হিন্দু হিন্দু বলে। হিন্দুকেই তাঁরা মিথ্যা অভিযোগে গ্রেফতার করাচ্ছে। সিবিআই মুলত বিজেপির পা চাটা। ইন্দু দেবী খুবই অসুস্থ, এই মূহুর্তে হাসপাতালে ভর্তি। তাঁকেও সিবিআই ছাড়ল না। যেখানে নন্দীগ্রামে সেই সময়ে ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের সাক্ষী ছিলেন ইন্দু বালা দেবী। তাঁকেই গ্রেফতার করেছে সিবিআই। আমরা ইন্দু এবং তাঁর পরিবারের পাশে আছি। আমরা সবরকম আইনি সাহায্য করব। যে সনাতনিদের বিজেপি গ্রেফতার করছে।’

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২