হাঁসখালিকাণ্ডে ডিএনএ পরীক্ষার জন্য তিন অভিযুক্তের নমুনা সংগ্রহ করল সিবিআই

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ গয়ালি সহ তিন অভিযুক্তের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসখালি গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ গয়ালি সহ তিন অভিযুক্তের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্রজ গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই মামলায় আগেই ডিএনএ পরীক্ষার জন্য নির্যাতিতার মা বাবার নমুনা সংগ্রহ করেছে সিবিআই।

সূত্রের খবর, হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তদন্তে নেমে পুলিশ যাদের বয়ান নিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা। শনিবার এই ঘটনার অন্যতম অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে মূল অভিযুক্ত ব্রজকে জেরা করার সময় তদন্তকারীদের বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছিল সে। তার কথায় বিভিন অসংগতি ধরা পড়ছিল। সূত্রের খবর, এবার পুরো ঘটনাক্রম জানতে তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করবে গোয়েন্দারা।

ঘটনার তদন্তে নেমে ব্রজ গয়ালির বাড়ি থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। যে নমুনাগুলির সঙ্গে ধর্ষণের ঘটনার যোগ রয়েছে বল মনে করছেন সিবিআই আধিকারিকরা। বাড়ি থেকে রক্তমাখা তোষক নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দারা, উল্লেখ্য তদন্তে নেমে পুলিশ যে বিছানার চাদরটি বাজেয়াপ্ত করেছিল তাও সিবিআই নিজেদের হাতে নিয়েছে।

শনিবার হাঁসখালি নাবালিকা ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবা-মা কে কৃষ্ণনগর অস্থায়ী ক্যাম্পে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। ওইদিন সিবিআইয়ের আধিকারিকরা গ্রামে এসে তাঁদেরকে ক্যাম্পে নিয়ে যান জিজ্ঞেসাবাদের জন্য। এর পর এই ঘটনায় তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিককে রানাঘাট থেকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অপর অভিযুক্ত প্রভাকর পোদ্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত জামা-কাপড় এবং অন্তর্বাস নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। হেফাজতে নেওয়া নমুনাগুলি নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে।  মৃতদেহের ময়নাতদন্ত না হওয়ায় হাঁসখালি গণধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্তের কিনারা করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার গোয়েন্দারা।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব