বকটুই কাণ্ডে আবারও তলব দমকল আধিকারিকদের

কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা হলে পরস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সেই জায়গা খতিয়ে পরিদর্শন করতে হয়। প্রশ্ন, এক্ষেত্রে তা কি আদৌ করা হয়েছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (Bagtui) কাণ্ডে এর আগেও তলব করা হয়েছিল দমকলের আধিকারিক ও কর্মীদের। আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করল দমকল বিভাগের আধিকারিক ও কর্মীদের। জানা গিয়েছে, পাঁচজনকে তলব করা হয়েছে। ইতিমধ্যে সিবিআই অস্থায়ী ক্যাম্পে   হাজিরাও দিয়েছেন তাঁরা।

দমকলের (Fire Brigade) নিয়ম কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা হলে পরস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সেই জায়গা খতিয়ে পরিদর্শন করতে হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) প্রশ্ন, এক্ষেত্রে তা কি আদৌ করা হয়েছিল? তাহলে সকালে এতজনের দেহ উদ্ধার হল আর রাতে আগুন নেভানোর পর তা চোখে পড়ল না? জানা গিয়েছে পাঁচ আধিকারিক ও কর্মীদের এই প্রশ্নই করেছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে, এদিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বকটুই কাণ্ডে ধৃত অপর অভিযুক্ত রিটন শেখকে। গত ১৩ এপ্রিল রিটনকে গ্রেফতার করা হয়। ১৪ এপ্রিল তাকে আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই মেয়াদ শেষ হতে রিটনকে রবিবার ফের আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১৩ দিনের জেল হেফাজতের (Custody) নির্দেশ দিয়েছেন। ২৯ এপ্রিল শুনানি হবে আবার।

প্রসঙ্গত,  রামপুরহাট আদালতে গত ১৫ এপ্রিল সমীরকে তোলা হলে ধৃত বলেন, তাঁকে পরিকল্পনা করে ফাঁসিয়েছে মিহিলাল। এদিন বিচারক ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন ধৃতদের। ওই দিন অভিযুক্ত সমীরের সঙ্গে মুম্বাই থেকে ধৃত আরও ৪ জনকে আদালতে তোলা হয়েছিল। সকলেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বকটুই কাণ্ডে সিবিআই জালে গত বৃহস্পতিবার ধরা পড়েছিল আরও একজন। ধৃতকে জেরা করছে সিবিআই। তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এই কাণ্ডে আরও কারা জড়িত। এর আগে সিবিআই রামপুর হাট থেকে গ্রেফতার করেছিল সমীর শেখকে। ধৃত সমীর সম্পর্কে লালন শেখের শ্বশুর। তারও আগে মুম্বাই থেকে লালন ঘনিষ্ঠ ৪ জনকে গ্রেফতার করে সিবিআই। তাদের মধ্যে দুইজনের নাম বাপ্পা শেখ, সাবু শেখ।

বৃহস্পতিবার ফের সিবিআই জালে ধরা পড়ে আরও একজন অভিযুক্ত রিটন। রামপুরহাটের বগটুই কাণ্ডে অভিযুক্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে রিটন শেখের নাম। এরপরেই তাকে আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জানা গিয়েছে, ধৃত রিটন পেশায় টোটো চালক। গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ ঘনিষ্ঠ বাপ্পা শেখ ও সাবু শেখকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে রিটন- এই ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শীদের বয়ানেও ছিল অভিযুক্ত রিটনের নাম। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বকটুই- এর এক পেট্রোল পাম্প থেকে জারে করে পেট্রোল নিয়ে আসে রিটন।

এর আগে, মুম্বাই থেকে ধৃত চারজনকে জেরা করেই সিবিআই জানতে পারে সমীর শেখের নাম। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও জানা গিয়েছিল তার কথা। এরপরে রামপুরহাট থেকেই গ্রেফতার করা হয়েছিল ওই অভিযুক্তকে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ