মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে বুধবার সাত সকালে সিবিআই এর একটি দল আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়িতে হানা দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে বুধবার সকালে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বুধবার সাত সকালে সিবিআই এর একটি দল আসানসোলে মন্ত্রীর দুটি বাড়িতে হানা দেয়। দুটি বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি এদিনই মলয় ঘটকের আপকার গার্ডেনের আরেকটি বাড়িতে তল্লাশি অভিযানে যান গোয়েন্দাদের একটি দল। মন্ত্রীর তিনটি বাড়িতে তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। 

সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা বেশ কিছুদিন ধরে কয়লা পাচারকাণ্ডে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা প্রাথমিকভাবে মনে করছেন, মন্ত্রী মলয় ঘটকের কাছ থেকে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সেই কারণে এদিন সিবিআই এর দল মন্ত্রীর তিনটি বাড়িতে একযোগে হানা দেয়। মলয় ঘটকের শুধু আসানসোলের বাড়িতে নয়। এদিন কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোদে মন্ত্রীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। 

উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কয়লা পাচার-কাণ্ডে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু সে সময় ইডি দফতরে হাজিরা দেননি তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর মন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আবার ইডি। তার মাঝে এই সিবিআই হানায় শোরগোল রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি সমান্তরাল ভাবে তদন্ত করছে।  সূত্রের খবর, বর্তমানে মন্ত্রী মলয় ঘটক কলকাতাতেই রয়েছেন।

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু