দু’‌দিন পরই বঙ্গে পা রাখছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিশেষ গুরুত্ব শুভেন্দু গড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলা জুড়ে এসআইআর প্রক্রিয়া। যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে রাজ্য–রাজনীতিতে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবার তার মধ্যে নয়া সংযোজন ১ মার্চ, রবিবার ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসে পৌঁছবে বলে সূত্রের খবর। এই বাহিনী মোতায়েন করার তালিকাও নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারীর গড়ে মোতায়েন হবে ১৪ কোম্পানি বাহিনী।

এদিকে প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ মার্চ থেকেই মোতায়েন করা হবে। এবার সামনে এল সেই কেন্দ্রীয় বাহিনীর জেলাভিত্তিক পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট যে, রাজ্যের সংখ্যালঘু ও বিশেষ করে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলাগুলিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সবচেয়ে বেশি। তবে শুভেন্দুর গড়ের পর কলকাতা এবং মালদহে বেশি মাত্রায় বাহিনী দেওয়া হচ্ছে। এই দুই জায়গাতেই ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। চিঠি অনুযায়ী, ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি এবং ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি রাজ্যে আসবে। তাদের মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি।

অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে রাজ্যের নানা জায়গায় অশান্তির আশঙ্কা রয়েছে। যদিও বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা–সহ একাধিক বিষয় নিয়ে দফায় দফায় রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। তারপর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী আসলে কোনওভাবে বসিয়ে রাখা যাবে না। দ্রুত রুট মার্চ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার তালিকাও চূড়ান্ত করা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

এছাড়া ইভিএম ও স্ট্রংরুম পাহারা, ভোটের দিন নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং আস্থা ফেরানো—এই সব দায়িত্বেই তাদের ব্যবহার করা হবে। প্রত্যেকটি কোম্পানির ৯টি সেকশনের মধ্যে ৮টি সেকশন সরাসরি বুথ এবং আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। বাকি ১টি কিউআরটি ও তদারকির কাজে লাগানো হবে। তালিকা অনুয়ায়ী, কলকাতা ও মালদহে ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, কোচবিহার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৯ কোম্পানি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, হাওড়া রুরাল পুলিশ জেলায় ৮ কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেট ও পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি, দার্জিলিং ৬, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও কালিম্পং ৩, জলপাইগুড়ি ৭, আলিপুরদুয়ার ৫, উত্তর দিনাজপুরের ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় ৫ ও ৬, নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলায় ৬, হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, হুগলি (রুরাল) পুলিশ কমিশনারেট ৬, উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলায় ৬, বনগাঁ পুলিশ জেলায় ৪, বসিরহাট পুলিশ জেলায় ৭, বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৫ ও ৬, সুন্দরবন পুলিশ জেলায় ৪, পশ্চিম মেদিনীপুরে ৭, ঝাড়গ্রাম ৫, বাঁকুড়া ৭, পুরুলিয়া ৫, বীরভূমে ৭ কোম্পানি।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর