প্রয়াত চন্দননগরের প্রাক্তন বিধায়ক ও মেয়র অশোক সাউ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক ও পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। পরে তাঁকে তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ।মৃত্যুসংবাদ পেয়ে চন্দননগরের বর্তমান মেয়র রাম চক্রবর্তী হাসপাতালে যান। তিনি জানান যে, বিকেলে হাসপাতাল থেকে দেহ বের করা হবে। শোকাহত সাউ পরিবার।

অশোকের হাতে খড়ি কংগ্রেসের হাত ধরে।প্রথম দিকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।পরবর্তীকালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। তৃণমূলে যোগদানের পেরই ২০১০ সালে চন্দননগর পুর নিগমের মেয়র হয়েছিলেন তিনি।পরে ২০১১ সালে চন্দননগর বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। আসনে জিতে বিধায়ক ও হয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সাল পর্যন্ত চন্দননগরের বিধায়কের সঙ্গে সঙ্গে মেয়রের পদও সামলেছেন অশোক।

অশোকের একমাত্র পুত্র শুভজিৎ সাউ হলেন পেশায় একজন আইনজীবী। তাঁর (অশোকের) পুত্রবধূ ঋতুপর্ণা হলেন বর্তমানে চন্দননগরের দুটি ওয়ার্ডের কাউন্সিলর। এই প্রাক্তন বিধায়ক এবং মেয়রের মৃত্যুতে গোটা চন্দননগরের রাজনৈতিক মহলে শোকের ছায়া পড়েছে।

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়