শ্রীরামপুরে মদ্যপ অবস্থায় ডিউটি করার অপরাধে ক্লোজ করা হল পুলিশ অফিসারকে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগে হুগলি জেলার শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর রাজেশ মণ্ডলকে চাকরিতে ক্লোজ(Close) করা হল। পুলিশের উর্দি পরা অবস্থায় মদ্যপান করে বেসামাল হয়েছিলেন ওই পুলিশ অফিসার। দশমীর রাতে তাকে ডিউটি করার সময় পা টলমল করছে বলে দেখা গিয়েছিল। শ্রীরামপুরের(Sreerampore) বটতলা এলাকায় ওই অবস্থায় তিনি যখন ডিউটি করছিলেন সেই সময় তার সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। স্থানীয় মানুষজন এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে জড়ো হন এবং তাকে মারধর করার চেষ্টা করেন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের অন্যান্য সহকর্মীরা তাকে অন্যত্র সরিয়ে দেয়। কিন্তু তার সেই ছবি সর্বত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমেও এই বিষয়টি সামনে আসে।

এরপর এই শুক্রবার একাদশীর দিন সকালে চন্দননগর পুলিশ কমিশনারেট ওই পুলিশ অফিসারকে ক্লোজ করে। একই সঙ্গে তাকে ঐ ট্রাফিক গাড় থেকে সরিয়ে দেওয়া হয়। ডিউটিরত অবস্থায় কেন সেই ধরনের ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলা কমিটির এসএফআই(SFI) সম্পাদক অর্ণব দাস জানিয়েছেন যারা আইনের দক্ষ তারা আইন ভাঙছেন পুলিশের উর্দি পড়ে মত অবস্থায় ডিউটি করছিলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি সমাজটা কোথায় যাচ্ছে?

বিজেপির(BJP) রাজ্য কমিটি সদস্য স্বপন পাল বলেন, সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় কি করে ডিউটি করছিল তা পুলিশ প্রশাসনের দেখা উচিত। ওই পুলিশ অফিসারের কাউন্সেলিং দরকার। তৃণমূল যুব কংগ্রেসের হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দরভাবে হয়েছে। কোন মানুষকে অসুবিধা পড়তে হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়েছে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশের ওপর ভরসা রাখুন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২