চন্দ্রকোণাতে কোল্ড স্টোরে কর্মীদের বেঁধে বৈদ্যুতিক-ট্রান্সফরমার থেকে বহুমূল্যের যন্ত্রাংশ চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা ও নদিয়া: কোল্ড স্টোরে কর্তব্য থাকা দুই কর্মীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক-ট্রান্সফরমার থেকে শুরু করে বহুমূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা(Chandrakona) কো- অপারেটিভ কোল্ড স্টোরেজ সোসাইটি লিমিটেডে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে কোল্ড স্টোরেজে থাকা কর্মীরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।অভিযোগ শুক্রবার রাতে কোল্ড স্টোরের মেশিন ঘরে ঘুমিয়ে ছিলেন দুই কর্মী। গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকজন তাদের হাতে লোহার রোড সহ বেশ কিছু অস্ত্র ছিল বলে অনুমান করছেন কর্মীরা। প্রথমে ওই দুই কর্মীকে প্রাণনাশের ভয় দেখানো হয়। তারপরে তাদের হাত- পা বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শুরু করে বহুমূল্যের কোল্ড স্টোরে থাকা যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে,সীমান্তে বাইক র‍্যালির(Bike Rally) মধ্য দিয়ে বিএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও গ্রামবাসীদের সতর্কীকরণ কর্মসূচি গ্রহণ করা হয় ।

বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তীতে আয়োজন করা হয় এক মোটরসাইকেল র‍্যালির। প্রায় ৭৫ টি মোটরসাইকেল করে ১৩০ জন বিএসএফ জওয়ান এই প্রদর্শন করে। নদিয়ার চাপড়ার হৃদয়পুর থেকে শুরু হয় এই বাইক র‍্যালি। প্রত্যেক বিএসএফ জওয়ানদের হাতে ছিল জাতীয় পতাকা। শনিবার গেদে সীমান্ত দিয়ে টুঙ্গিতে পৌঁছায় এই র‍্যালি। সেখানেই শেষ হয় । মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের সাথে বিএসএফের(BSF) রয়েছে এক অন্য মেলবন্ধন। এই বাইক র‍্যালির মধ্য দিয়ে আবারো দেখা গেল আরো এক নিদর্শন। তবে বিএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বাইক র‍্যালির যেন নজর কেড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে।

কাঁটাতারের ধার দিয়ে সারিবদ্ধ ভাবে এগিয়ে চলে বাইক র‍্যালিটি। জানা গেছে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের করা নজরদারি থাকলেও রাতের অন্ধকারে নজর এড়িয়ে বেআইনি কারবার করত চোরাচালানকারীরা। কাঁটাতারের ফাঁক ফোকর দিয়ে অনায়াসে ঢুকে পড়তো ভারতে, যার কারণে নদিয়ার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে আরো কড়া নজরদারি ব্যবস্থা করা হয় বিএসএফের তরফে। এই বাইক র‍্যালির মধ্যে দিয়ে চোরা কারবারিদের দৃষ্টি আকর্ষণ করার প্রধান লক্ষ্য ছিল বিএসএফের, আগামী দিনে চোরাকারবারিরা যাতে সতর্ক হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২