পাড়ায় সমাধান প্রকল্পের টাকা বেআইনিভাবে খরচ হয়েছে , বিডিও’র কাছে অভিযোগ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: পাড়ায় সমাধান প্রকল্পের কাজে পাড়ায় মধ্যে লাগল গন্ডগোল। কাজের ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে অভিযোগ তুলল গ্রামের বেশ কিছু মানুষ। এলাকায় সরকারি কাজের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পাড়ায় সমাধান প্রকল্পের কাজে টিউবওয়েল বসানোর ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলে বিডিও’র কাছে লিখিত অভিযোগ জমা পড়ল ।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত(Bhagabantapur Gram Panchayet) খুড়শি বুথের ঘটনা।

জানা যায়, পাড়ায় সমাধান প্রকল্পের কাজে ১০ লক্ষ টাকা খুড়শি বুথে বরাদ্দ করা হয় রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে। সেই টাকায় কি কাজ হবে এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ৫ লক্ষ টাকা করে দুই ভাগ করে দেওয়া হয়। এক পক্ষ জানিয়ে দেয় তারা করবে টিউবওয়েল, আর এক পক্ষ রাস্তার কাজ করবে। আর সেই টিউবওয়েলের বসানোর কাজে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী। অভিযোগ ব্যাক্তি গত ভাবে বাড়িতে বসানো হয়েছে টিউবওয়েল বলে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল।

আর এই নিয়ে পাড়া পাড়া শুরু গণ্ডগোল বিবাদ। ঘটনায় এলাকার তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে শুরু করে। ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধান (Panchayet Pradhan)দয়াল লোহার ও শংকর মন্ডল বলেন ,উভয় পক্ষের অনুমতিতে নির্দিষ্ট জায়গায় কাজ হয়েছে।তবে নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি দেখবেন।এই ঘটনায় শোরগোল হওয়ার জন্য তৃণমূল কর্মী নাজির হোসেন খানের নাম না করে দুর্নীতিগ্রস্ত বললেন অঞ্চল তৃণমূল সভাপতি ঈসমাইল খান।পাল্টা শাসকদলকে তীব্র ভাবে কটাক্ষ বিজেপি নেতা সুকান্ত দোলইয়ের। সরকারি টাকা বেআইনিভাবে খরচ হচ্ছে আর তা দলের অভ্যন্তরে থাকা কর্মীরাই প্রকাশ্যে আনছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে বলে দাবি বিজেপি নেতার।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের