চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা: সাত সকালে পুরসভার ড্রেন থেকে উদ্ধার হল একাধিক ভোটার কার্ড। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ।খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। কারা ওই ভোটার কার্ডগুলো সেখানে ফেলে গেল তা জানতে পুলিশ তদন্ত করছে।সাত সকালে এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভার(Chandrakona Municipality) পাঁচ নম্বর ওয়ার্ডের গোসাই বাজার এলাকায়। জানা যায় ,গোঁসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।

যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানায়(Chandrakona P.S.)।ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়।কোথা থেকে আসলো এতগুলি ভোটার কার্ড উঠছে প্রশ্ন।ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক দাবি বিজেপির।প্রশাসন খতিয়ে দেখবে ভোটার কার্ড(Voter Card) কি করে ড্রেনে আসল।এনিয়ে আমাদের কিছু বলার নেই দাবি তৃণমূলের। নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনাটি ঘিরে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। শুক্রবার রাজ্যে এস আই আর শুনানি পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন।

তার পরের দিন বিপুল পরিমাণ ভোটার কার্ড(Voter Card) নর্দমার ধার থেকে উদ্ধার হওয়ার ঘটনায় কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যে ভোটার কার্ডগুলি পাওয়া গেছে সেখান থেকে যাদের নাম ও ঠিকানা উল্লেখ আছে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। সেই সূত্র ধরে এই কার্ডগুলি কোন এলাকার এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে বড় কোন ষড়যন্ত্র আছে কিনা তার সূত্র খুঁজবে পুলিশ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে