সভার সময়সূচি বদল, সড়ক পথে বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর বনগাঁর সভার সময় সূচি বদল। মমতা বন্দ্যোপাধায়ের যে হেলিকপ্টারে করে বনগাঁয় যাওয়ার কথা ছিল সেটিতে সমস্যা দেখা দেয়। তাই বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুর ১২টায় জনসভা হওয়ার কথা ছিল। সময় পরিবর্তিত করে তা ৩টে থেকে করা হয়েছে। জানা গিয়েছে, কপ্টারের ইনসিওরেন্সের সমস্যা হওয়ায় উড়ান বাতিল করা হয়েছে। ২৪ নভেম্বর অবধি যদিও ট্রায়াল রান হয়েছিল, তারপরেও এমন ঘটনা ঘটায় অবাক আধিকারিকরা।

রাজ্যজুড়ে চলছে এসআইআর-র কাজ। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। পাশাপাশি এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে বহু মানুষের। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। এবার সেই মতুয়া এলাকাতেই পথে নামছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করতে চলেছেন তিনি। পাশাপাশি চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন।

এসআইআর আতঙ্কে রাজ্যে ৩০-র বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। যদিও বিজেপির বক্তব্য সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। এই নিয়ে চর্চা চলছে। শুধু কি ভোটাররা! প্রচন্ড চাপে অসুস্থ হয়ে পড়েছেন বহু বিএলও। তাঁদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। এসআইআরের প্রতিবাদে অনশনের ডাক দিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর সহ কয়েকজন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথা শুনে সেই অনশন প্রত্যাহার করেন তাঁরা। এবার সেই গড়েই হতে চলেছে প্রতিবাদ মিছিল।

অন্যান্যবারের মতো মঙ্গলবারও এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হবেন তিনি। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটার বাদ গেলে বিপুল মানুষ নিয়ে দিল্লিতে প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের প্রতিবাদস্বরূপ এর আগেও পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। সেই সময় রেড রোডে গান্ধিমূর্তির কাছ থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটেছিলেন। সেখানেও রাজ্যে এসআইআর আতঙ্কের কারণে মৃত্যু নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২