২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি DA বাড়ানোর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিগত রাজ্য সরকারের আমলে সেই আশা পূরণ হয়নি। এবার রাজ্যে পালাবদল ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২২ জুন মিলবে সুখবর। ইতিমধ্যে একটি DA নিয়ে অর্ডারের বিজ্ঞপ্তি চারদিকে ভাইরাল হয়েছে। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়েছেন, DA ঘোষণার ক্ষমতা তার নেই। যারা এই ডিএ বিজ্ঞপ্তি নকল করে চারদিকে ভাইরাল করেছেন তাদের সৃজনশীলতার প্রশংসা করি আমি। তবে অর্ডার ভুয়ো বললেও DA’ র আশায় জল ঢালেন নি মুখ্যসচিব ।

তাঁর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২২ শে জুন রাজ্য বাজেটের অফিশিয়াল ঘোষণা পর্যন্ত দয়া করে ধৈর্য ধরুন”। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে চারদিকে। সেখানে লেখা ছিল ২২ শতাংশ ডিএ বৃদ্ধি হচ্ছে। ১জুন থেকে লাগু হবে বলে লেখা হয়েছিল সেই অর্ডারে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নাম রয়েছে সেই অর্ডারের নিচে। সেই প্রসঙ্গেই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দেন ওই অর্ডারটি আসলে ভুয়ো। একটি পাল্টা অর্ডার ইস্যু করে রাজ্যের মুখ্যসচিব দাবি করেন, তার নাম ও সই দেখে কোন অর্ডার বিশ্বাস করবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের পরামর্শ দিয়ে মুখ্যসচিব বলেন, তার হাতে এভাবে DA ঘোষণার কোন ক্ষমতা নেই। তবে সরকারি কর্মচারীরা যেন ধৈর্য ধরে ২২ শে জুন পর্যন্ত অপেক্ষা করেন।

রাজ্য বাজেট থেকে এই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা হবে এমনটাই ইঙ্গিত মিলেছে মুখ্যসচিবের নয়া বিজ্ঞপ্তিতে। তাই গত কয়েক দিন ধরে ভুয়ো বিজ্ঞপ্তি নিয়ে চারদিকে যে জল্পনা কল্পনা চলছিল তাতে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব নিজে বিজ্ঞপ্তি জারি করে জল ঢেলে দিলেন। তবে তিনি আশাহত করেন নি রাজ্য সরকারি কর্মচারীদের। তার স্পষ্ট বার্তা ২২ জুন ঘোষণা হবে। ততক্ষণ ধৈর্য ধরুন রাজ্যের সরকারি কর্মচারীরা ভালো খবরের জন্য। হাতে মাত্র রয়েছে পাঁচটি দিন। অতএব নতুন DA সংক্রান্ত ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার